
মো: খালেদুর রহমান
ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পান্তাপাড়া এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামের নির্বাচনী কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের আঁধারে জামায়াত প্রার্থীর নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলে রাস্তায় ফেলে রেখে যায়।
বৃহস্পতিবার রাত্রে সকালে এলাকাবাসী পান্তাপাড়া এলাকায় ছেঁড়া ও ভাঙা ব্যানার পড়ে থাকতে দেখে বিষয়টি জানতে পারেন। ব্যানারগুলোতে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রতীক ও প্রার্থীর ছবি ছিল, যা পরিকল্পিতভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।
স্থানীয় জামায়াত নেতারা জানান, নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করতেই এ ধরনের ন্যাক্কারজনক কাজ করা হয়েছে। তারা বলেন, “ভোটের মাঠে জনগণের সাড়া দেখে একটি মহল ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে আমাদের প্রচারণায় বাধা সৃষ্টি করছে।”
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন মহল মনে করছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করা জরুরি।
এ বিষয়ে মহেশপুর থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে। একই সঙ্গে প্রশাসনের কাছে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ।
Leave a Reply