1. admin@dainiksomoybela.com : Admin :
রামগঞ্জে ৪ সাংবাদিকের মুক্তির দাবীতে ফেনী বিএমইউজে'র মানববন্ধন ও প্রতিবাদ সভা - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা 

রামগঞ্জে ৪ সাংবাদিকের মুক্তির দাবীতে ফেনী বিএমইউজে’র মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

রাকিবুল হাসান আহাদঃ বিশেষ প্রতিনিধি

লক্ষীপুর জেলার রামগঞ্জে ৪ জন সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবীতে ফেনীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর)বিকেল সাড়ে ৩ টায় ফেনীর প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির সভাপতি এম এ সাঈদ খানের সভাপতিত্বে ও সহ সভাপতি ফারুক সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্বদেশ পত্র সম্পাদক এনএন জীবন, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন ফেনীর সভাপতি এমরান হোসেন পাটোয়ারী, এশিয়ান টিভি ফেনী প্রতিনিধি জিয়া উদ্দিন সোহাগ, বাংলাদেশ সমাচার সাংবাদিক কাজী সালাহ উদ্দিন নোমান, বিএমইউজে, ফেনীর সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া, সহ সভাপতি এম এ দেওয়ানী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসনাত রিন্টু, সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন সবুজ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আফতাব হোসেন মোমিন, প্রচার সম্পাদক কাজী নুরুল আলম নিলু, , দপ্তর সম্পাদক গাজিউল হক, সহ কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, আবদুল কাইয়ুম নিশান, ফখরুল ইসলাম ও আবু জাফর আহমেদ হৃদয়, দিদার মজুমদার, উম্মে হালিমা ঝিনুক, মানবাধিকার নেতা মোশাররফ হোসেন প্রমুখ।

বক্তরা বলেন, কোন সাংবাদিক যখন কোন দুর্নীতির বিরুদ্ধে তথ্যের জন্য যায়, তখন সাংবাদিকের নামে দুর্নীতিবাজ অসৎ লোক কর্তৃক চাঁদাবাজির অভিযোগ তোলা কালচারে পরিনত হয়েছে। পল্লী সঞ্চয় ব্যাংকের তৎকালীন ডিএমডি ওমর ফারুক (১৮ ইং সন থেকে ২১ ইং) রামগঞ্জ উপজেলায় কর্মরত থাকা অবস্থায় ঐ ব্যাংকের কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটে।

ব্যাংকের টাকা আত্মসাৎ সংক্রান্ত সংবাদ প্রকাশে তথ্য সংগ্রহ করতে রবিবার দুপুর আড়াইটায় দৈনিক ইত্তেফাকের রামগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন মোস্তান, দৈনিক যায়যায়দিনের বেলায়েত হোসেন বাচ্চু, দৈনিক সমকালের জাকির হোসেন সুমন এবং মানবকণ্ঠের শাখায়াত হোসেন জাহাঙ্গীর রামগঞ্জ পল্লী সঞ্চয় ব্যাংকে যান। তথ্য সংগ্রহ শেষ করে সাংবাদিকরা ব্যাংক থেকে চলে আসার পর ঐ দিন বেলা সাড়ে তিনটার পর অফিসের সবার অগোছরে ব্যাংক থেকে ওই কর্মকতা মোস্তফা তারেক ইকবাল বের হয়ে উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ৫ তলার ছাদে উঠে নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেন।

সাংবাদিকদের অনুপস্থিতি এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ব্যাংকের আভ্যন্তরীণ কারন থাকতে পারে। বর্তমান ডিএমডি বিবি রহিমা জড়িত থাকার কথা বাদী শারমিন আক্তারও বলেছেন।

মানববন্ধনে বক্তরা আরো বলেন, কোন মৃত্যু কাম্য নয়। ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ এর ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সাংবাদিকদের চাদাবাজি মামলায় জড়ানো হয়েছে। ব্যাংকের টাকা আত্মসাৎকারীদের আইনের আওতায় এনে অনতিবিলম্বে সাংবাদিকদের মুক্তি দাবী জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT