1. admin@dainiksomoybela.com : Admin :
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুর মহানগর মৎস্যজীবী দলের দোয়া মাহফিল অনুষ্ঠিতমোঃ শাহজালাল সুমন; টঙ্গী-গাজীপুর। - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুর মহানগর মৎস্যজীবী দলের দোয়া মাহফিল অনুষ্ঠিতমোঃ শাহজালাল সুমন; টঙ্গী-গাজীপুর।

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

 

মোঃ শাহজালাল সুমন; টঙ্গী-গাজীপুর।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুর মহানগর মৎস্যজীবী দলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে গাজীপুরের টঙ্গী এলাকার বেপারী বাড়ি প্রাঙ্গণে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। গাজীপুর মহানগর মৎস্যজীবী দলের প্রস্তাবিত কমিটির সভাপতি আব্দুস সালাম বেপারী-এর সভাপতিত্বে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক এস এম রাশেদুজ্জামান দীপ্ত-এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আনিসুর রহমান আনিস।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমান হক রাজু মাস্টার। তিনি তার বক্তব্যে বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসী আজ ঐক্যবদ্ধভাবে দোয়া করছে।”
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বরিশাল বিভাগীয় টিম প্রধান মোহাম্মদ তারিকুল ইসলাম মধু, লোকমান হোসেন হাওলাদার, সাবেক সদস্য সামসুল আলম, সহিদুল ইসলাম দোলন, আব্দুস সালাম ভুইয়া, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম বেপারী, ৫২ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আকতার হোসেন, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্য সচিব সেলিম কাজল, যুগ্ম আহ্বায়ক মাহবুব মেয়াজী, নাজমুল হোসেন মুন্না, সদস্য সাইদুল ইসলাম জনি, কাউন্সিলর পদপ্রার্থী শামীম বেপারীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ ও নিরাপদভাবে দেশে প্রত্যাবর্তনের জন্য বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত মেহমান ও নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT