1. admin@dainiksomoybela.com : Admin :
- দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)-এর হাতে প্রবাসী বাংলাদেশি পলাশ সরকার আটক হয়েছেন। পেনসিলভেনিয়ার একটি আদালতে হাজিরা দিতে এসে তিনি আইসের হাতে আটক হন বলে জানা গেছে। আটক হওয়ার কারণে পলাশের ইন্দোনেশিয়ান স্ত্রী, সন্তান ও পরিবার বিপাকে পড়েছেন।
এদিকে, আইসের হাতে আটক বাংলাদেশির পরিবারের সহায়তায় একটি ‘গোফান্ড’ তহবিল খোলা হয়েছে। আর্থিক সংকটে পড়ে এই তহবিলটি খুলেছেন আটক পলাশ সরকারের স্ত্রী নিজেই।
প্রাপ্ত তথ্যে জানা যায়, বাংলাদেশি প্রবাসী পলাশ সরকার চলতি বছরের ৩ জুলাই পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে আইস কর্তৃপক্ষের হাতে আটক হন। হঠাৎ আটক হওয়ার পর থেকেই তার পরিবার চরম দুরাবস্থায় পড়ে।
পলাশ সরকারের বাড়ি বাংলাদেশের সিলেট জেলায়। ২০২১ সালে স্ত্রী ও সন্তানকে নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে আসেন এবং রাজনৈতিক আশ্রয়ের (অ্যাসাইলাম) জন্য আবেদন করেন। তবে নির্ধারিত ইন্টারভিউয়ের দিনই আইস কর্তৃপক্ষ তাকে আটক করে ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দেয়।
পলাশের স্ত্রী একজন ইন্দোনেশিয়ান নাগরিক। তাদের পাঁচ বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে। বর্তমানে তিনি চরম অর্থকষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন।
তিনি জানিয়েছেন, আটক হওয়ার পর থেকে পলাশকে পর্যায়ক্রমে নিউইয়র্ক, নিউজার্সি, লুইজিয়ানা হয়ে বর্তমানে টেক্সাসে স্থানান্তর করা হয়েছে। সেখানে প্রায় ৭০ জনের সঙ্গে এক ঘরে তিনি আছেন। চার মাস পার হয়ে গেছে। আইনি ফি ও দৈনন্দিন খরচ চালাতে গিয়ে আমরা আমাদের সব সঞ্চয় হারিয়েছি- বলেন তিনি।
তিনি জানান, “আমি নিজেই আমাদের সন্তানের যত্ন নেওয়ার চেষ্টা করছি, কিন্তু এখন আর কোনো সম্পদ অবশিষ্ট নেই। আমার স্বামীর জামিন ও আইনি সহায়তার জন্য জরুরিভাবে আর্থিক সাহায্য প্রয়োজন।”
ইতোমধ্যে ‘গোফান্ড’ তহবিলে অনেকে সহায়তার হাত বাড়িয়েছেন। সংগৃহীত অর্থ আইনজীবীর ফি, দৈনন্দিন খরচ এবং শিশুর মৌলিক চাহিদা পূরণে ব্যয় করা হবে বলে জানা গেছে।
স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে। তাদের মতে, এ ধরনের ঘটনা যুক্তরাষ্ট্রে বসবাসরত বহু অভিবাসী পরিবারের অনিশ্চিত বাস্তবতার প্রতিচ্ছবি।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসনবিরোধী পদক্ষেপ আরও কঠোর হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত প্রায় ৪ লাখ অভিবাসীকে ডিপোর্ট করা হয়েছে এবং ১৬ লাখ অভিবাসী স্বেচ্ছায় দেশত্যাগ করেছেন।
শুধু ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম মাসেই ৩৭ হাজার ৬৬০ জন অভিবাসীকে দেশান্তরিত করা হয়। বর্তমানে আইসের হেফাজতে রয়েছেন ৫৯ হাজার ২০৭ জন অভিবাসী। এসব ঘটনার ফলে দক্ষিণ এশীয় ও লাতিনো সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT