1. admin@dainiksomoybela.com : Admin :
- দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

হৈবতপুরে লাউখালী বাওড়ে ডুবে দু’শিশুর করুণ মৃত্যু , পরিবারসহ এলাকায় শোকের ছায়া

মোঃ আবু সাইদ শওকত আলী,
বিশেষ প্রতিনিধিঃ
যশোর সদরের হৈবতপুর ইউনিয়নের লাউখালী বাওড়ে গোসল করতে নেমে আপন খালাতো দুই ভাইয়ের পানিতে ডুবে করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে।
নিহত মুজাহিদ (৭) সুলতানপুর গ্রামের হোসেন আলীর ছেলে ও আপন (৮)  রসুলপুর গ্রামের আপন হোসেনের ছেলে । নিহতরা দুইজনই আপন খালাতো ভাই।

নিহত শিশুদের নানা আনোয়ার হোসেন জানান, তারা তাদের বাড়িতে একটি অনুষ্ঠানে আসে। ঘটনার দিন বেলা ১১ টার দিকে তারা বাঁওড়ে গোসল করতে  গেলে বাওড়ের পানিতে পড়ে ডুবে যায়। স্থানীয় লোকজন বুঝতে পেরে ভিকটিমদ্বয়কে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে  নিয়ে আসেন। এসময় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক  পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত বলে ঘোষণা করেন। এ রিপোট লেখা পর্যন্ত লাশ হাসপাতালের মর্গে রয়েছে।
এদিকে, একই সাথে দুই শিশুর মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে চোখের পানি কেউ ধরে রাখতে পারছেনা।

L

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT