হৈবতপুরে লাউখালী বাওড়ে ডুবে দু'শিশুর করুণ মৃত্যু , পরিবারসহ এলাকায় শোকের ছায়া
মোঃ আবু সাইদ শওকত আলী,
বিশেষ প্রতিনিধিঃ
যশোর সদরের হৈবতপুর ইউনিয়নের লাউখালী বাওড়ে গোসল করতে নেমে আপন খালাতো দুই ভাইয়ের পানিতে ডুবে করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে।
নিহত মুজাহিদ (৭) সুলতানপুর গ্রামের হোসেন আলীর ছেলে ও আপন (৮) রসুলপুর গ্রামের আপন হোসেনের ছেলে । নিহতরা দুইজনই আপন খালাতো ভাই।
নিহত শিশুদের নানা আনোয়ার হোসেন জানান, তারা তাদের বাড়িতে একটি অনুষ্ঠানে আসে। ঘটনার দিন বেলা ১১ টার দিকে তারা বাঁওড়ে গোসল করতে গেলে বাওড়ের পানিতে পড়ে ডুবে যায়। স্থানীয় লোকজন বুঝতে পেরে ভিকটিমদ্বয়কে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে আসেন। এসময় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত বলে ঘোষণা করেন। এ রিপোট লেখা পর্যন্ত লাশ হাসপাতালের মর্গে রয়েছে।
এদিকে, একই সাথে দুই শিশুর মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে চোখের পানি কেউ ধরে রাখতে পারছেনা।
L
সম্পাদক ও প্রকাশক:এস এম রেদ্বোয়ান
Copyright © 2026 দৈনিক সময়বেলা. All rights reserved.