1. admin@dainiksomoybela.com : Admin :
শ্রীপুরে দুর্গাপূজায় তারেক রহমানের উপহার সামগ্রী বিতরণ - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কবিতা ও সাংবাদিকতায় উজ্জ্বল সম্ভাবনা মোঃ আবু সাইদ শওকত আলীর শতাধিক কবিতা প্রকাশিত। জাতীয় কবি ও সাহিত্য সংসদের নতুন কমিটিতে সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

শ্রীপুরে দুর্গাপূজায় তারেক রহমানের উপহার সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

আশরাফুল আলম সরকার

বিশেষ প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা এখন আর শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির প্রাণের উৎসব। হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ এই উৎসবে যেমন থাকে আনন্দ-উচ্ছ্বাস, তেমনি ছড়িয়ে পড়ে সম্প্রীতির বার্তা। সেই আনন্দের অংশীদার করতে গাজীপুরের শ্রীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে হিন্দু সম্প্রদায় এবং তাদের শিশু কিশোরদের মাঝে বস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাঃ রফিকুল বাচ্চু।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) শ্রীপুর বাজার সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পুজা মন্দিরের এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

পূজা মন্দিরের সভাপতি হরি নারায়ন চৌহানের সভাপতিত্বে এবং শ্রী দুলাল চৌহানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাইয়া, পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারি, বিএনপি নেতা  এস এম মাহফুল হাসান হান্নান, বিএনপি নেতা মোসলেহ উদ্দিন মৃধা, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মালেক শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান  এড. আহসান কবির, বিল্লাল হোসেন শ্রীপুর পৌর কৃষক দলের সদস্য সচিব ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর  পদপ্রার্থী  রাহাত হাসান জুয়েল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

মানুষের কণ্ঠে উৎসবের আনন্দ বস্ত্র হাতে পেয়ে পূজারীর সারিতে দাঁড়ানো রেখা রবি দাস বলেন, এবার পূজায় নতুন শাড়ি পেয়ে মনে হচ্ছে দেবীর আশীর্বাদ নেমে এসেছে। পূজার আনন্দে আমরাও এবার শামিল হতে পারব।

অপরদিকে বৃদ্ধ ধীরেন্দ চন্দ্র বর্মন কৃজ্ঞতার সঙ্গে বলেন, এবারই প্রথম পুজামন্ডপে আমরা রাজনৈতিক ব্যক্তির নিকট থেকে উপহার পেলাম।
উৎসব মানে শুধু মণ্ডপে মণ্ডপে পূজা নয়, আনন্দ ভাগাভাগি করা। ডা. বাচ্চু আমাদের সেই আনন্দে শরিক করলেন।

সামাজিক দায়বদ্ধতার প্রকাশ রাজনীতির প্রতিযোগিতার বাইরে এই কর্মসূচি সামাজিক দায়বদ্ধতারও প্রতিফলন। বস্ত্র বিতরণের সময় ডা. বাচ্চু বলেন,“ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই একই সমাজের মানুষ। তারেক রহমানের পক্ষ থেকে এ উদ্যোগ মূলত অসহায় মানুষের প্রতি ভালোবাসার প্রকাশ।”

তিনি আরও বলেন, বাংলাদেশে দুর্গাপূজা একদিকে ধর্মীয় অনুষ্ঠান, অন্যদিকে সামাজিক সম্প্রীতির প্রতীক। আগামীর রাস্ট্র নায়ক তারেক রহমানের এমন উদ্যোগ শুধু দরিদ্র মানুষের দুঃখ লাঘবই করে না, বরং সমাজে ভ্রাতৃত্ব ও সহাবস্থানকে দৃঢ় করে। রাজনৈতিক নেতাদের মানবিক পদক্ষেপ উৎসবকে আরও অর্থবহ করে তোলবে।

এসময় ডাঃ বাচ্চু বলেন, রাজনীতি কেবল ক্ষমতার লড়াই নয়— মানুষের পাশে দাঁড়ানোই এর মূল উদ্দেশ্য। দুর্গাপূজার মতো উৎসব হয়ে উঠুক সম্প্রীতির সেতুবন্ধন, যেখানে সকলের আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT