1. admin@dainiksomoybela.com : Admin :
এসপি গৌতম কুমারকে চুয়াডাঙ্গায় পদায়নের প্রতিবাদে মানববন্ধন, স্বার্থান্বেষী মহলের ভূমিকায় প্রশ্ন - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা 

এসপি গৌতম কুমারকে চুয়াডাঙ্গায় পদায়নের প্রতিবাদে মানববন্ধন, স্বার্থান্বেষী মহলের ভূমিকায় প্রশ্ন

  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

 

এস এম রেদ্বোয়ান, বিশেষ প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় সদ্য পদায়নকৃত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তবে এ কর্মসূচিকে ঘিরে স্থানীয় সচেতন মহলে নানা প্রশ্ন উঠেছে—এটি কি সত্যিই জনগণের প্রতিবাদ, নাকি কিছু স্বার্থান্বেষী মহলের পরিকল্পিত অপচেষ্টা?

রবিবার (১৪ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে “চুয়াডাঙ্গাবাসী” নামের ব্যানারে এ মানববন্ধন হয়। এতে অংশ নেয় জামায়াতে ইসলামী, এনসিপি ও এবি পার্টির একাংশের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, গৌতম কুমার বিশ্বাস নাকি অতীতে ঢাকাসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন চালিয়েছেন। এমনকি তারা অভিযোগ তোলেন যে, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপরও হামলার নির্দেশ দিয়েছিলেন তিনি।

কিন্তু স্থানীয় সাধারণ মানুষ বলছেন, “যে অফিসার এখনো চুয়াডাঙ্গায় কাজ শুরুই করেননি, তার বিরুদ্ধে এমন হঠাৎ আন্দোলন কেন? কারা আসলে উপকৃত হবে তাকে বিতর্কিত করে?”

অনেকে মনে করছেন, সমাজের একাংশের কিছু স্বার্থপর দোষর নেতা সবসময়ই পুলিশ কর্মকর্তাদের ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করে। আইনশৃঙ্খলা বাহিনীকে বিতর্কিত করার মধ্য দিয়ে তারা একদিকে রাজনৈতিক সুবিধা নেয়, অন্যদিকে জনমনে বিভ্রান্তি ছড়ায়।

চুয়াডাঙ্গার সাধারণ মানুষ মানবিক পুলিশ কর্মকর্তা চায়, কিন্তু রাজনৈতিক চাপিয়ে দেওয়া আন্দোলনের নামে বিভাজন নয়। সচেতন মহল বলছে—যদি কারও বিরুদ্ধে অভিযোগ থাকে, তবে সেটি প্রমাণসহ তুলে ধরতে হবে; না হলে এ ধরনের মানববন্ধন কেবলই “স্বার্থান্বেষী মহলের নাটক” হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT