1. admin@dainiksomoybela.com : Admin :
- দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

এসএম রেদ্বোয়ান,

১১,সেপ্টেম্বর ২০২৫,
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় দায়ের হওয়া এক নারীর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগে বলা হয়—স্থানীয় এক যুবক টিকটক পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা হাতিয়ে নেয় এবং শারীরিক সম্পর্ক স্থাপন করে। বিয়েতে অস্বীকৃতি জানালে যুবকের পরিবার তাকে মারধর ও অপমান করে ঘর থেকে বের করে দেয়।

এ ঘটনার পর ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে, দায়িত্বপ্রাপ্ত এএসআই রোকন-এর বিরুদ্ধে গুরুতর গাফিলতির অভিযোগ ওঠে। ভুক্তভোগীর দাবি—তিনি আসামিকে গ্রেপ্তারের বদলে বারবার সময়ক্ষেপণ করেন এবং শেষ পর্যন্ত আসামিকে বিদেশে পালাতে সহযোগিতা করেন।

ঘটনাটি পরবর্তীতে স্থানীয়ভাবে সমাধানের নামে আঠারোখাদা ইউনিয়ন পরিষদে তোলা হলে, চেয়ারম্যান তাবারক ও মেম্বার আক্তার মিলে কথিত সালিশ বসান। সেখানে ২ লাখ ২০ হাজার টাকায় মীমাংসার চেষ্টা হলেও ভুক্তভোগীর হাতে মাত্র ১ লাখ টাকা দেওয়া হয়। বাকি অর্থ নিয়ে প্রশ্ন উঠলেও সন্তোষজনক কোনো উত্তর পাওয়া যায়নি।

ভুক্তভোগীর অভিযোগ—এএসআই রোকন, চেয়ারম্যান তাবারক ও মেম্বার আক্তার মিলে পুরো ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টা করেছেন। স্থানীয় গণ্যমান্যরা বলছেন—এটি শুধু প্রতারণা বা নারী নির্যাতনের মামলা নয়, বরং পুলিশের দায়িত্বহীনতা ও জনপ্রতিনিধিদের দুর্নীতির একটি জ্বলন্ত প্রমাণ।

এখন এলাকাবাসীর দাবি—মূল আসামি থেকে শুরু করে তার পরিবার, এএসআই রোকন এবং চেয়ারম্যান- মেম্বার সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হোক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT