1. admin@dainiksomoybela.com : Admin :
শ্রীপুরে মামা-মামিকে মারধর করে বাসা থেকে লুটপাটের অভিযোগ - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

শ্রীপুরে মামা-মামিকে মারধর করে বাসা থেকে লুটপাটের অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে আপন ভাগ্নে ও বোনের বিরুদ্ধে ঘরে ঢুকে মারধর, শ্লীলতাহানি এবং টাকা ও স্বর্ণালংকার লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড দারগারচালা গ্রামে।

ভুক্তভোগী মো: মনির মোল্লা জানান, তার বড় বোন মোছা: নাজমা (৪৫) ও ভাগ্নে মো: নাজমুল (২২) দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে তাদের পরিবারের সঙ্গে শত্রুতা করে আসছিলেন। এর জের ধরে প্রায়ই তাকে ও তার পরিবারের সদস্যদের রাস্তায় গালিগালাজ করাসহ মারধরের হুমকি দিতেন তারা। এমনকি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকিও দেওয়া হতো বলে তিনি অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, শুক্রবার (৮ আগস্ট, ২০২৫) দুপুর আনুমানিক ১২টার দিকে নাজমুল ও নাজমা অতর্কিতভাবে মনির মোল্লার ঘরে প্রবেশ করে তাকে এবং তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এর প্রতিবাদ করলে তারা দুজনকে এলোপাতাড়ি মারধর শুরু করেন।

মনির মোল্লার অভিযোগ, ভাগ্নে নাজমুল তার হাতে থাকা লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে নীলাফুলা জখম করে এবং পকেটে থাকা নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। অন্যদিকে, বোন নাজমা তার স্ত্রীর চুল ধরে টানা-হেঁচড়া করে মাথায় জখম করেন এবং তার স্ত্রীর গলায় থাকা ৪ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা, ছিনিয়ে নেন। এছাড়াও, নাজমুল তার স্ত্রীর শ্লীলতাহানি করে এবং ঘরের জিনিসপত্র ভাঙচুর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে। পরে মনির মোল্লা ও তার স্ত্রীকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী মনির মোল্লা বাদী হয়ে অভিযুক্ত নাজমুল ও নাজমার বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT