1. admin@dainiksomoybela.com : Admin :
এনসিপির পদযাত্রা ও সমাবেশ নিয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  শ্রীপুরে মসজিদে চুরি, ফ্যান-ব্যাটারি-মোটরের তারসহ বাথরুমের দরজা নিয়ে গেছে দুর্বৃত্তরা

এনসিপির পদযাত্রা ও সমাবেশ নিয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সারা দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে আগামীকাল শনিবার (২৬ জুলাই) কিশোরগঞ্জে পদযাত্রা ও সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এ উপলক্ষে আজ শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ জেলা এনসিপির উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, বন্দরনগরী ভৈরব হয়ে বড়পুল পেরিয়ে এনসিপির পদযাত্রাটি কিশোরগঞ্জ শহরে প্রবেশ করবে। এরপর পুরাতন স্টেডিয়াম থেকে পদযাত্রা শুরু হয়ে পুরান থানা মোড়ে গিয়ে এক সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটবে।

সম্মেলনে আরও জানানো হয়, পদযাত্রা ও সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। কর্মসূচি শেষে নেতৃবৃন্দ একই পথে নেত্রকোনার উদ্দেশে যাত্রা করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চল সংগঠক খায়রুল কবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক ইকরাম হোসেন, জেলা সদস্য সচিব মো. ফয়সাল প্রিন্স, নীরব হাসান সুজন, রাতুল নাহিদ ভূঁইয়া, ইয়াজ ইবনে জসিম, শামসুর রহমান, আরিফুল ইসলাম রাফি, আনাস ইব্রাহিম, সাব্বির হোসেন, সালাউদ্দিন তারেক রাসেল, সাবাব, প্রিয়ন্ত প্রমুখ।

নেতৃবৃন্দ কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করে কর্মসূচির সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের প্রত্যাশা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT