1. admin@dainiksomoybela.com : Admin :
শ্রীপুরে সাংবাদিক হুমায়ুন কবীরকে হত্যার হুমকি - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

শ্রীপুরে সাংবাদিক হুমায়ুন কবীরকে হত্যার হুমকি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

 

আশরাফুল আলম সরকার

বিশেষ প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে হুমায়ুন কবীর (৩৭) নামের এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। পেশাগত দায়িত্ব পালনের সময় বিরোধের জেরে একাধিকবার হুমকির শিকার হওয়ার পর ২২ জুলাই রাতে তিনি শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

হুমায়ুন কবীর দীর্ঘদিন ধরে দৈনিক আলোকিত সকাল-এ ক্রাইম রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি অভিযোগ করেন, রিপোর্টিংয়ের সময় স্থানীয় কয়েকজনের সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা তার কাজে বাধা সৃষ্টি করেন, শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেন।

জিডি সূত্রে জানা যায়, অভিযুক্তরা হলেন শ্রীপুর উপজেলার বহেরারচালা গ্রামের মো. জাহিদুল (২২), পিতা- শফিকুল ইসলাম; মো. ফাহিম (১৮), পিতা- আফির উদ্দিন এবং মো. হোসেন মিয়া (২১), পিতা- মিয়াজ উদ্দিন।

গত ২১ জুলাই রাত সাড়ে ৮টার দিকে অভিযুক্ত মো. ফাহিম তার ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে সাংবাদিক হুমায়ুন কবীরকে ফোন করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

এ প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন, “আমি এবং আমার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। অভিযুক্তরা যেকোনো সময় আমাকে ও আমার পরিবারের ওপর হামলা চালাতে পারে।”

ঘটনার পর ২২ জুলাই রাত ৯টার দিকে তিনি শ্রীপুর থানায় একটি লিখিত জিডি দায়ের করেন। এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, “অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT