1. admin@dainiksomoybela.com : Admin :
আ’লীগকে রাজনীতিতে নিষিদ্ধ করার ব্যাপারে আলোচনা হয়েছে। - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

আ’লীগকে রাজনীতিতে নিষিদ্ধ করার ব্যাপারে আলোচনা হয়েছে।

  • প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: মোঃইমরান।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের শরিক দলগুলোকে নিষিদ্ধ করা এবং তাদের রাজনীতি সীমিত করার বিষয়ে আলোচনা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) রাতে হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, আ.লীগের রাজনৈতিক ক্ষেত্রে অবস্থান তৈরিতে বাধা সৃষ্টি করা হবে, সেটা কীভাবে বাস্তবায়িত হবে তা দেখতে পাবেন। এটার আইনি ও প্রশাসনিক দিক আছে, তা অচিরেই দেখতে পাবেন। নির্বাচনী কার্যক্রম শুরু হলে বিষয়গুলো স্পষ্ট হবে।

তিনি বলেন, আ.লীগসহ ১৪ দল গত ৩টা নির্বাচনে অংশ নিয়েছে, বিশেষ করে জাতীয় নির্বাচনে এবং অবৈধভাবে পার্লামেন্টে এসেছে তারা অবৈধভাবে নির্বাচিত হয়েছেন। তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, এ বিষয়ে অবস্থান স্পষ্ট, অন্তর্বর্তীকালীন সরকার তাদের রাজনৈতিকভাবে নির্বাচনে অংশ নেওয়ায় বাধা তৈরি করবে।

তিনি আরও বলেন, এই বাধাটা কীভাবে বাস্তবায়িত হবে আপনারা দেখতে পাবেন। এ বিষয়ে আইনি ও প্রশাসনিক দিক আছে, এটা আপনারা অচিরেই দেখতে পাবেন। যখন নির্বাচনী কার্যক্রম শুরু হবে তখন বিষয়গুলো স্পষ্ট হয়ে উঠবে।

মাহফুজ বলেন, যারা . লীগকে অর্থনৈতিকভাবে সহায়তা করেছেন ও গণহত্যায় সহায়তা করেছেন তাদের বিষয়েও আলোচনা হয়েছে। ১৪ দল ও আ.লীগের শরিক যারা ছিল জুলাইয়ের শেষে এবং আগস্টের শুরুতে, যারা আওয়ামী লীগের হাত শক্তিশালী করেছে ও গণহত্যাকে যারা সহযোগিতা করেছে তাদের বিষয়ে আলোচনা হয়েছে। তাদের বিষয়ে সরকারি নীতি কী হবে এ নিয়ে রাজনৈতিক দলগুলো সরকারের কাছে জানতে চেয়েছেন।

তিনি বলেন, শুধু আ.লীগ নয়, জাতীয় পার্টিও এ তালিকায় আছে। এজন্য তাদের সংলাপে ডাকা হয়নি। জাতীয় পার্টি কিন্তু ফ্যাসিস্টদের নীরব সমর্থন দিয়ে গেছে এবং অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করেছে। তাদের বিষয়েও সরকার পর্যালোচনা করছে।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার সরকারি বাসভবন যমুনায় সংলাপে অংশ নেয় কয়েকটি রাজনৈতিক দল। সে বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT