
লালন সরকার, পঞ্চগড়
পঞ্চগড়ের বোদা উপজেলা ও পৌরসভা এবং দেবীগঞ্জ উপজেলা ও পৌরসভার বিএনপি নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরহাদ হোসেন আজাদ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই ধন্যবাদ ও অভিনন্দন বার্তা প্রদান করেন।
তিনি বলেন, বৈরী আবহাওয়া ও ভারী বৃষ্টিপাত উপেক্ষা করে বোদা উপজেলা ও পৌর বিএনপি (১৫ জুলাই ২০২৫) এবং দেবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি (১৬ জুলাই ২০২৫) যেভাবে সম্মিলিতভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সফল করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়।
এই কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, অশ্লীল স্লোগান, ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ জানানো হয়। একইসাথে মিডফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি এবং একটি গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানানো হয়।
তিনি আরও জানান, প্রায় ২০ হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এই কর্মসূচি সফল হয়েছে। এ কারণে তিনি বোদা ও দেবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply