
গাজীপুরের শ্রীপুরে ইমাম,খতীব ও উলামা-মাশায়েখ সম্মেরন অনুষ্ঠিত।
শ্রীপুর আকন্দ ফাউন্ডেশনের উদ্যোগে
বুধবার (১৬জুলাই) সকালে শ্রীপুর মডেল মসজিস হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এস এম মাওঃ রুহুল আমীন বলেন,পৃথিবীতে মানব সভ্যতার পরিবর্তনের জন্য অনেক আইন ও মতবাদ রচিত হয়েছে। কিন্তু কেউ শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। ইনসাফ কায়েমে কোরআন-সুন্নাহর বিধানগুলো জনগনের সামনে তুলে ধরতে ইমাম ও খতীবদের প্রতি আহবান জানিয়ে বলেন,আপনারা সজাগ থাকবেন দেশে একটি রাজনৈতিক দল ইসলামকে পুঁজি করে ধর্মপ্রিয় মুসলমানকে নানাভাবে বিভ্রত করছেন।আগামীতে দেশের শান্তি-সমৃদ্ধি প্রতিষ্ঠিত করতে হলে ইসলামী মুল্যবোধে বিশ্বাসী দলকে আমাদের আলেম উলামা সমাজ বেছে নিতে হবে।
আকন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা ব্যারিষ্টার জাহিদ হাসান বলেন, জাতির এ ক্রান্তিলগ্ন ও দুর্দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে ইসলামী বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তির পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।আগামীতে আকন্দ ফাউন্ডেশন তাদের সক্ষমতার সবটুকু দিয়ে শ্রীপুরের ইমাম,খতিব ও উলামা-মাশায়েখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
আকন্দ ফাউন্ডেশনের আয়োজিত সম্মেলনে জাতীয় ইমাম,খতীব ও উলামা-মাশায়েখ সম্মেলনে ড.মাওঃমোঃনজরুল ইসলামের সভাপতিত্বে ও মাওঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,আকন্দ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক লুৎফর রহমান,মাওঃকাজী মইন উদ্দিন,মাওঃ আবুবক্কর সিদ্দিকী,মাওঃ হেদায়েত উল্লাহ কাসেমী,মুফতি জামাল উদ্দিন,সিদ্দিকুর রহমান,মুফতি এনামুল হাসান ও বেনজিন আহমেদ।
Leave a Reply