1. admin@dainiksomoybela.com : Admin :
নিকলীতে জামায়াতের প্রার্থী রমজান আলীর গণসংযোগ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

নিকলীতে জামায়াতের প্রার্থী রমজান আলীর গণসংযোগ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, কিশোরগঞ্জ জেলা আমীর ও কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলী নিকলীতে গণসংযোগ করেছেন।

শনিবার (১৩ জুলাই) তিনি নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের শাহপুর গ্রামে গণসংযোগ করেন এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, “দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে জনগণকে জামায়াতে ইসলামী’র পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করার জন্য উপস্থিত জনসাধারণের প্রতি আহ্বান জানান।

গণসংযোগ ও সমাবেশে তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি সাংবাদিক শামসুল আলম সেলিম, নিকলী উপজেলা আমীর মো. আবুল হোসেন, সাবেক উপজেলা আমীর মতিউর রহমান, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা নাসির উদ্দীন রুবেল, হুমায়ুন কবির, জারইতলা ইউনিয়ন সভাপতি মনহর আলী, সেক্রেটারি রতন মিয়াসহ স্থানীয় ওয়ার্ড নেতৃবৃন্দ।

পরে অধ্যাপক রমজান আলী রসুলপুর বাজারে গণসংযোগে অংশ নেন। সেখানে তিনি বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে তার প্রার্থিতার বিষয়টি তুলে ধরে সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT