1. admin@dainiksomoybela.com : Admin :
চট্টগ্রামের ২৭ জন শীর্ষ সাংবাদিকসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহবান -বিএমইউজে - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

চট্টগ্রামের ২৭ জন শীর্ষ সাংবাদিকসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহবান -বিএমইউজে

  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

রাকিবুল হাসান আহাদ, বিশেষ প্রতিনিধিঃ

চট্রগ্রামে সাংবাদিকদের ওপর পরিকল্পিত ভাবে হামলা চালানোর দায়ে আটক হওয়া ব্যক্তি ১২ দিন পর উল্টো মামলা ঠুকে দিয়েছেন চট্টগ্রামের ২৭ জন শীর্ষ সারির সাংবাদিকসহ ৩৮ জনের নাম উল্লেখ করে।

জানা যায় ঘটনার দিন, মে দিবস উপলক্ষে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা আনোয়ারার পারকি বিচে পিকনিকের আয়োজন করে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ মসজিদের সামনে সাংবাদিকদের পরিবহনের জন্য বেশ কয়েকটি বাস এসে অবস্থান করছিল। এ সময় রেজাউল ইসলামের নেতৃত্বে একদল দুর্বৃত্ত বাসচালকদের কাছ থেকে চাবি কেড়ে নেয়। এর প্রতিবাদ করলে তারা সাংবাদিকদের ওপর হামলা চালায়। ফটোসাংবাদিক প্রদীপ শীলকে এ সময় তারা একটি সিএনজিচালিত ট্যাক্সিতে জোর করে তুলে অপহরণের চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন এসে দুর্বৃত্তদের কবল থেকে সাংবাদিকদের উদ্ধার করে এবং হামলাকারী দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। আটক ওই দুজনের নাম রেজাউল ইসলাম (৩২) ও শহীদ ওরফে কোরবান আলী (২৬)। হামলাকারী অন্যরা পালিয়ে যায়।

দুর্বৃত্তদের হামলায় তিন সাংবাদিক আহত হন। তারা হলেন— ডেইলি লাইফ পত্রিকার ফটো সাংবাদিক প্রদীপ কুমার শীল, দৈনিক যায়যায়দিনের চট্টগ্রাম ব্যুরো চিফ খোরশেদুল আলম শামীম এবং দৈনিক পূর্বদেশের সহ-সম্পাদক শফিকুল ইসলাম খান।

এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন যুক্ত বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আইন পেশায় যুক্ত মামলার বাদী রেজাউল আটক অবস্থা থেকে মুক্ত হয়ে ১২ দিন পর সাজানো মামলাটি করে, ঘটনার বর্ণিত সংক্ষুব্ধ মিথ্যাচার থেকে বেড়িয়ে এসে শিক্ষার মান রক্ষায় সত্যের পথে এগিয়ে এসে অনুতপ্ত হয়ে মামলাটি প্রত্যাহার করতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন কারো সাথে প্রতিহিংসা বা আক্রোশ নয়, আইনের শিক্ষা জ্ঞানের পরিধিকে বিতর্কিত বা খাটো না করে, পিবিআই তদন্তে প্রকৃত সত্য উম্মোচন হলে মানুষের আড়ালে মূখোস পড়া পেশার মান মর্যাদা ক্ষুন্ন হওয়ার সম্ভাবনা থেকে যায়, এর আগেই সহনশীল মেজাজে ভূলত্রুটি শুধরে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় ঘটনার দ্রুত নিষ্পত্তির আহবান জানিয়ে প্রকৃত শিক্ষা জ্ঞান সম্পন্ন মানুষ হওয়ার আহবান জানিয়েছেন বিএমইউজে নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT