1. admin@dainiksomoybela.com : Admin :
- দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

আবু তাহের

বকশীগঞ্জ প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম ও বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) সমাজ সেবক শাখাওয়াত হোসাইন মানবসেবা ফাউন্ডেশন এর উদ্যোগে এবং ব্যবসায়ী মোরাদুজ্জামান মুরাদের আয়োজনে বাট্টাজোর ইউনিয়নের নগর মামুদ উচ্চ বিদ্যালয়ে ২৯ তম চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী মোরাদুজ্জামান মুরাদ।

সাবেক ইউপি সদস্য আবদুর রহিম সরকারের সঞ্চালনায় এবং চক্ষু সেবা কার্যক্রমের উদ্যোক্তা শাখাওয়াত হোসাইন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন চক্ষু ক্যাম্পের মেডিকেল অফিসার ডা. জামির হোসেন, ডা. রকিবুল ইসলাম, ইউপি সদস্য জিয়াউল হক প্রমুখ।

চক্ষু চিকিৎসা কার্যক্রমটি পরিচালনা করেন জামালপুর ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল।
অত্র এলাকার ১৯০ রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। এর মধ্যে ১০৫ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চশমা প্রদান ও স্বল্পমূল্যে ১২জনকে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে।

আবু তাহের বকশিগঞ্জ প্রতিনিধি
মোবাইল :০১৬৪০৭২৪২৩৩
১৬/১০/২০২৪

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT