1. admin@dainiksomoybela.com : Admin :
পঞ্চগড়ে অপারেশন ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগের সম্পাদকসহ গ্রেফতার চার - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

পঞ্চগড়ে অপারেশন ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগের সম্পাদকসহ গ্রেফতার চার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৯৩ বার পড়া হয়েছে

 

দেবীগঞ্জ প্রতিনিধি:

পঞ্চগড়ে চলমান ডেভিল হান্ট অভিযানে দেবীগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন কুমার রায়সহ চার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারি) বিকেলে ও রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার চার উপজেলায় অভিযান পরিচালনা করে তাদের গ্ৰেপ্তার করা হয়। বুধবার পুলিশ সুপারের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়।

এরমধ্যে দেবীগঞ্জ , তেঁতুলিয়া, আটোয়ারী ও সদর থানা থেকে একজন করে মোট চারজনকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানা পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড সভাপতি জসিম উদ্দিন, দেবীগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন কুমার রায়, আটোয়ারী থেকে ঢাকা কলেজের সাবেক ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল হাসান ও বোদা উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলফাজ উদ্দীন।

তবে দেবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের বেশ কয়েকজন নিশ্চিত করেছেন, রিপন কুমার রায় দেবীগঞ্জ কলেজ শাখার সাধারণ সম্পাদক ছিলেন না। দেবীগঞ্জ কলেজে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ভেঙ্গে দেওয়ার পর পূর্ণাঙ্গ কমিটি হয়নি। তবে রিপন ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন এবং কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।

প্রসঙ্গত, জেলার ৫ উপজেলায় ডেভিল্ট হান্ট অপারেশনে ১০ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৩৬ জনকে আটক করেছে পুলিশ। আটকদের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT