1. admin@dainiksomoybela.com : Admin :
গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা 

গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

শ্রীপুর (গাজিপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে কৃষক দল ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই পক্ষের ৮ জন আহত হয়েছে। এ সময় আতঙ্কে আশপাশের দোকানপাট বন্ধ করে দেয় ব্যবসায়ীরা।

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রীপুর পৌরসভার কেওয়া দক্ষিণ খণ্ড (আনসার রোড) এলাকায় মেঘনা ডেনিম লিমিটেড কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।

শ্রীপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব আজিজুল হক রাজন শ্রীপুর পৌর  বিএনপির ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন এবং শ্রীপুর পৌর যুবদলের সদস্য আল আমীনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন— শ্রীপুর পৌর যুবদলের সদস্য আল আমীন (৩০), শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান মৃধা (২৫), আবু সামাদ (৪৫), গুলজার হোসেন (৩৮), উজ্জ্বল (২০), সাফায়েত (২২), ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন পক্ষের রিয়েল (২৭) এবং জাকির মন্ডল (২৫)। গুরুতর আহত আল আমীনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, ইমরান মৃধাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আহত অন্যরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।

পৌর যুবদলের সদস্য আল আমীন জানান, সরকার পরিবর্তনের পর থেকে শ্রীপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব আজিজুল হক রাজন  কেন্দ্রীয় কৃষক দলের সদস্য আব্দুল হান্নান, শ্রীপুর পৌর বিএনপির ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন এবং সদস্য জাহাঙ্গীর মন্ডলের নেতৃত্বে মেঘনা ডেনিম লিমিটেড কারখানার ঝুট ব্যবসা দখলে নেয়। এদিন সকালে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান মৃধা ব্যক্তিগত কাজে আনসার রোড এলাকায় যায়। স্থানীয় মেঘনা ডেনিম কারখানার সামনে অনেক লোকজনের জমায়েত দেখে মোটরসাইকেল দাঁড় করিয়ে তার ওপর বসেছিলেন। এ সময় কেন্দ্রীয় কৃষক দলের সদস্য আব্দুল হান্নান, ওয়ার্ড বিএিনপির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন এবং সদস্য জাহাঙ্গীর মন্ডলের নেতৃত্বে তাদের প্রায় অর্ধশতাধিক সমর্থক লাঠিসোটা নিয়ে আমার ওপর হামলা করে। খবর পেয়ে শ্রীপুর পৌর যুবদলের সদস্য আল আমীন ও তার সহযোগীরা তাকে উদ্ধার করতে আসলে হামলাকারীরা তাদেরকে হামলা করে গুরুতর আহত করে।

কেন্দ্রীয় কৃষক দলের সদস্য আব্দুল হান্নান জানান, বিসমিল্লাহ এন্টার প্রাইজের নামে তিনিসহ কয়েকজন যৌথভাবে মেঘনা ডেনিম লিমিটেড কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে বৈধভাবে ওয়ার্ক অর্ডার (কার্যাদেশ) নিয়ে ঝুট ব্যবসা করে আসছেন। বুধবার তাদের ঝুট বের করা কথা ছিল। বিকাল থেকে শ্রীপুর পৌর যুবদলের সদস্য আল আমীন এবং শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান মৃধার নেতৃত্বে তাদের পায় ৪০/৫০ জন সমর্থক তাদেরকে ঝুট বের করতে বাধা দেয়। এ সময় উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হলে তাদের সমর্থকেরা আমাদের দু’জন সমর্থক রিয়েল ও জাকির মন্ডলকে হামলা করে আহত করে।

ঝুট ব্যাবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় মেঘনা ডেনিম লিমিটেড কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে উভয় পক্ষের লোকজন ও সমর্থকেরা ঘটনাস্থল থেকে চলে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত (রাত ১০টা) কোনও পক্ষ থেকে অভিযোগ দেয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT