1. admin@dainiksomoybela.com : Admin :
- দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে সাংবাদিকের মামলায় সাংবাদিককে গ্রেফতার করে পুলিশ ।
মমিনুল নামে এক সাংবাদিক কে গতকাল (রবিবার ২৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উলিপুর গরুহাটি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ । মমিনুল ইসলাম দৈনিক যায়যায় দিন পত্রিকার উলিপুর উপজেলা প্রতিনিধি ।
একাধিক সূত্রে জানা যায়, মমিনুল উলিপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য পরিচয় দিয়ে এবং দৈনিক যায়যায় দিন পত্রিকার উলিপুর প্রতিনিধি পরিচয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন জনের কাছে চাঁদা দাবী করে আসছিলেন।
এই ধারাবাহিকতায় গত ১০/১০/২০২৪ খ্রি. তারিখে সকাল ১০টার সময় এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি পেশাগত কাজে উলিপুর শহীদ মিনারের সামনে গেলে মমিনুল ও তার সঙ্গীয় অজ্ঞাতনামা ৭/৮ জন পূর্ব পরিকল্পিত ভাবে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মাহমুদুল হাসান শাহীনের নিকট ৩ লাখ টাকা চাঁদা দাবী করে। মমিনুলের দাবি কৃত উক্ত চাঁদার টাকা শাহীন দিতে অস্বীকার করলে মমিনুলের হুকুমে অজ্ঞাত ওই ব্যক্তিরা সাংবাদিক পেশায় ব্যবহৃত একটি সনি ভিডিও ক্যামেরা, পরিচিতি কার্ড, এশিয়ান টিভির ব্যবহৃত লগো, ট্রাইপড, লাইভ প্রোগ্রাম সম্প্রচার ক্যাবল ছিনিয়ে নিয়ে মারপিট করে। এ ঘটনায় এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মাহমুদুল হাসান শাহীন বাদী হয়ে উলিপুর থানায় একটি এজাহার দাখিল করলে ঘটনা তদন্তপূর্বক ২ নভেম্বর ২৪ তারিখে উলিপুর থানায় একটি মামলা রুজু হয়। মামলা দায়েরের পর দীর্ঘ দিন মমিনুল ইসলাম পলাতক থাকায় থানা পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জিল্লুর রহমান বলেন, বিশেষ অভিযানে (রবিবার ২৮ ডিসেম্বর) উলিপুর গরুহাটি থেকে মমিনুল ইসলাম কে গ্রেফতার করে পুলিশ । এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মাহমুদুল হাসান শাহীন এর দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT