1. admin@dainiksomoybela.com : Admin :
৪০০ টাকার নতুন আলু ৬০ টাকা হলেও আগ্রহ নেই ক্রেতাদের - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

৪০০ টাকার নতুন আলু ৬০ টাকা হলেও আগ্রহ নেই ক্রেতাদের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

এইতো কিছুদিন আগেও যে নতুন আলুর কেজি ছিল ৩০০-৪০০ টাকা, সেই আলুই এখন মাত্র ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। তবুও নতুন আলুতে আগ্রহ নেই ক্রেতাদের। পুরোনো আলুর কেজি ৭০ টাকা হলেও ক্রেতারা পুরোনো আলুই কিনছেন বেশি। সোমবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুরের পীরগাছার কাঁচা বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।

এ সময় কথা হয় কয়েকজন ক্রেতার সাথে। তারা বলছেন, বাজারে এখন যে নতুন আলুগুলো পাওয়া যাচ্ছে সেগুলো সম্পূর্ণ অপরিপক্ক। সাইজে ছোট। রান্না করলে তেমন একটা ভালো লাগেনা। স্বাদ কম। একদিন খেলে আরেকদিন খেতে ইচ্ছে করেনা। তাই পুরোনো আলুই আমরা কিনছি।

ক্রেতারা আরও বলেন, কয়েক বছর আগে এ সময়টায় ৫-১০ টাকা কেজিতে পুরোনো আলু পাওয়া যেত। এমনও হয়েছে পুরোনো আলু মানুষ গরুকে খাওয়াতো। অথচ কয়েক বছর ধরে এ সময়টায় আলুর দাম অত্যন্ত বেশি থাকছে। আলু এমন একটা সবজি যেটা ছাড়া চলেই না। তবে দাম অত্যন্ত বেশি হওয়ায় ক্রেতাদের কষ্ট হচ্ছে।

সবজি বিক্রেতা সাইফুল ইসলাম বলেন, বর্তমানে নতুন আলুর দাম কম হলেও চাহিদা কম। পুরোনো আলুর চাহিদা বেশি। সে অনুযায়ী সরবরাহ কম থাকায় নতুনের চেয়ে পুরোনোর দাম কেজিতে ৫-১০ টাকা বেশি। তবুও মানুষ পুরোনো আলুই বেশি কিনছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT