1. admin@dainiksomoybela.com : Admin :
কুড়িগ্রামে চাল ব্যবসায়ীদের মানববন্ধন - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

কুড়িগ্রামে চাল ব্যবসায়ীদের মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

রফিকুল ইসলাম রফিক,
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রাম পৌর চাউল বাজারের দোকান উচ্ছেদের নামে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনায় ডাঃ অমিত কুমার বসু ও জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে মানববন্ধন করেছে শতাধিক ব্যবসায়ী ও দোকান মালিকগণ।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জিয়া আদর্শ বাজারের মুল সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন ব্যবসায়ীরা। মানববন্ধন শেষে কুড়িগ্রাম পৌরসভা ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
মানববন্ধনে ব্যবসায়ীরা জানান, আমরা দীর্ঘ ৪০/৪৫ বছর হতে চাল দোকান মালিকগণ সুনামের সাথে ব্যবসা করে আসছি। গত ১৩ নভেম্বর ২০২৪ইং তারিখে যুগ্ম জজ আদালত-১ এর নাজির পরিচয়ধারী ব্যক্তি ও পুলিশ সদস্য সহ প্রায় দেড় শতাধিক বহিরাগত লোকজন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে।কোন প্রকার নোটিশ ছাড়াই দোকানপাট ভাঙচুরসহ মালামাল লুটপাট করে আমাদের উচ্ছেদ করে। আমরা বাঁধা দিতে গেলে ভয়ভীতি দেখিয়ে ডাঃ অমিত কুমার ও জাহাঙ্গীরের লোকজন নতুন স্থাপনা কাজ শুরু করে। অথচ বছরের পর বছর ওই জায়গা পৌরসভার কাছ থেকে লীজ নিয়ে আমরা ব্যবসা করে আসছি।দীর্ঘ ৪০ বছর পর ডাঃ অমিত কুমার ও জাহাঙ্গীর ওই জায়গার মালিকা দাবি করলেও প্রয়োজনীয় কাগজ পত্র দেখাতে পারে নাই। প্রকৃত পক্ষে তারা যদি মালিক হয়ে থাকে তাহলে আমাদের কোনো প্রকার নোটিশ ছাড়াই এমন সন্ত্রাসী ও লুটতরাজের মাধ্যমে আমাদেরকে উচ্ছেদ করার অপচেষ্ঠা অবৈধ। তাই এমন ঘটনার তীব্র প্রতিবাদ জানাই ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুবিচার প্রার্থনা করি।
ব্যবসায়ী মোঃ আব্দুস সালাম বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় এমন সন্ত্রাসী অবৈধ কর্মকান্ডের প্রতিবাদে কুড়িগ্রাম পৌরসভা ও কুড়িগ্রাম থানায় অভিযোগ দেওয়া হলেও কোনো প্রকার আইনী সহায়তা পাইনি। আমরা বাংলাদেশের নাগরিক, এই জেলার বাসিন্দা হয়েও কারোর নিকট সহায়তা পাচ্ছি না। আমরা অসহায় ও নিরুপায় হয়ে পড়েছি। অবিলম্বে আমরা এ ঘটনার বিচার চাই।
ডাঃ অমিত কুমার বসু বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। জাহাঙ্গীর আমার কর্মচারী তাকে সহযোগিতা করার কারণে আমার নামে মিথ্যা ছড়ানো হচ্ছে। আমি যতদুর জানি পৈতৃক সুত্রে মালিক জাহাঙ্গীর। আর এ ব্যাপারে আদালতের রায় জাহাঙ্গীরের পক্ষে আছে। আদালত তাকে জমি দখল দিয়েছে।
জাহাঙ্গীর আলম বলেন, আদালতের রায় ও বৈধ কাগজ সুত্রে আমি ওই জমির মালিক। অন্যায় ভাবে জমির মালিকানা দাবি করার কোন ইখতিয়ার আমার নেই।
এ ব্যাপারে কুড়িগ্রাম পৌরসভা প্রশাসক এডিসি উত্তম কুমার রায় বলেন, আমরা এ বিষয়ে অভিযোগ পেয়েছি। এ ঘটনা আদালতে মামলা চলমান আছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT