1. admin@dainiksomoybela.com : Admin :
ঢাকা সাভারে বর্জ্য দিয়ে মাছ-মুরগির খাদ্য তৈরি, প্রশাসনের অভিযান - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

ঢাকা সাভারে বর্জ্য দিয়ে মাছ-মুরগির খাদ্য তৈরি, প্রশাসনের অভিযান

  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার ঢাকা

ঢাকা সাভারে পরিবেশ দূষণ করে অবৈধভাবে ট্যানারির বর্জ্য পুড়িয়ে মাছ ও মুরগির খাদ্য তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছেন সাভার উপজেলা প্রশাসন।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হলমার্কের ভেতরের পরিত্যক্ত জায়গার ওই কারখানায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূর।
এলাকাবাসীর বরাত দিয়ে তিনি বলেন, ওই এলাকায় ট্যানারির বিষাক্ত বর্জ্য রাতের আঁধারে পুড়িয়ে মাছ ও মুরগির খাদ্য তৈরি করে আসছিল কয়েকজন ব্যক্তি। তারা উচ্চমাত্রার ক্রোমিয়ামযুক্ত পরিত্যক্ত চামড়া দিয়ে মুরগির খাবার তৈরি করছেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগের ভিত্তিতে আজ সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ট্যানারের বর্জ্য পুড়িয়ে খাদ্য তৈরীর কয়েকটি মেশিন ভেঙ্গে ফেলা হয় ও ট্যানারির বর্জ্য আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, অভিযানের খবর পেয়ে কারখানার কর্মকর্তা কর্মচারীরা দ্রুত পালিয়ে যায়। এ কারখানার মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ সাভার মডেল থানার পুলিশ সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT