1. admin@dainiksomoybela.com : Admin :
ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা

  • প্রকাশিত: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

রাকিবুল হাসান আহাদ, বিশেষ প্রতিনিধিঃ

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে আলহাজ্ব মোঃ শামসুল আলম খান আহবায়ক এবং আজগর হোসেন রবিনকে সদস্য সচিব করে ১৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।

বিগত ফ্যাসিস্ট সরকারের ৫ আগষ্ট পতনের পর জাতীয় প্রেসক্লাবসহ সারাদেশের সকল প্রেসক্লাব ফ্যাসিস্টদের হাত থেকে মুক্ত হলেও ময়মনসিংহ প্রেসক্লাব এখনো সেই ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাত থেকে রক্ষা পায়নি। ময়মনসিংহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক গাঙ্গিনাপাড়ে অবস্থিত ময়মনসিংহ প্রেসক্লাব। প্রেসক্লাবটি গঠিত হবার সময় থেকেই পদাধিকার বলে প্রেসক্লাবের সভাপতি জেলা প্রশাসক। তবে স্থানীয় সাংবাদিকদের দীর্ঘদিনের আন্দোলনে বর্তমান ময়মনসিংহের জেলা প্রশাসক এ প্রেসক্লাবের সভাপতি থাকছেন না বলে নিশ্চিত করেছেন। বিভাগীয় নগরী হওয়ায় ময়মনসিংহে সাংবাদিকদের সংখ্যাও ব্যাপক হারে বেড়েছে। তবে পেশাদার সাংবাদিকদের সংগঠন ময়মনসিংহ প্রেসক্লাবে আইনজীবী, ব্যবসায়ী, ডাক্তার, সরকারি চাকরিজীবি থাকায় স্থানীয় সিনিয়র সাংবাদিক ও সম্পাদকগণ অবহেলিত হয়েছেন এ প্রেসক্লাবে।

তবে এরই মধ্যে প্রেসক্লাব সংস্কার আন্দোলনকারী সাংবাদিক নেতৃবৃন্দের অধিকাংশ দাবীর প্রতি সংহতি প্রকাশ করে “প্রেসক্লাব ফর প্রেসম্যান” করার ক্ষেত্রে বর্তমান জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলম জানিয়েছেন ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতির পদে আর থাকবেন না। তিনি ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার প্রশ্নে স্থানীয় পেশাদার সাংবাদিকদের পাশে থাকবেন বলে জানিয়েছেন।

এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার প্রশ্নে অধিকার বঞ্চিত সাংবাদিকরা (১৩ নভেম্বর) বুধবার বিকেলে এক মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা ও দৈনিক আজকের ময়মনসিংহ পত্রিকার সম্পাদক আলহাজ্ব মোঃ শামসুল আলম খানের সভাপতিত্বে ও দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার চীপ ক্রাইম রিপোর্টার মোঃ শিবলী সাদিক খানের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন, আনন্দ টিভি ও দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি উজ্জ্বল খান, দৈনিক নতুন সময় প্রতিনিধি মাইন উদ্দিন উজ্জ্বল, সাপ্তাহিক ময়মনসিংহের সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক দিপক চন্দ্র দে, দৈনিক সময়ের কাগজের প্রতিনিধি মোঃ সাদেকুর রহমান সাদেক, দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার ময়মনসিংহ প্রতিনিধি সুমন ভট্টাচার্য, সুবর্ণ বাংলা পত্রিকার সম্পাদক আরিফ রেওগীর, দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার ব্যুরো প্রধান আশিকুর রহমান মিঠু, সোনালী শীষ পত্রিকার চীফ রিপোর্টার জহর লাল দে, দৈনিক সমাজ সংবাদের জেলা প্রতিনিধি খালেদ, দৈনিক শেয়ার বিজ পত্রিকার প্রতিনিধি সুলতান রহমান বাপ্পী, দৈনিক দেশের ডাক পত্রিকার প্রতিনিধি সজীব রাজভর বিপিন, দৈনিক বঙ্গসংবাদের প্রতিনিধি গোলাম কিবরিয়া পলাশ, দৈনিক প্রথম কথা পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান পাইলটসহ প্রমুখ।

এসময় বক্তারা, ময়মনসিংহ প্রেসক্লাব অতিবিলম্বে সংস্কার করতে হবে বলে হুঁশিয়ারি দেন। এতে যেকোনো বাঁধা বিপত্তি আসলেও পিছ পা হবেননা। সাংবাদিকদের দীর্ঘদিনের এই আন্দোলন সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার প্রশ্নে আলহাজ্ব মোঃ শামসুল আলম খানকে আহবায়ক এবং আজগর হোসেন রবিনকে সদস্য সচিব করে ১৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। কমিটির অন্যান্য সাংবাদিকদের নামের তালিকা দ্রুত প্রকাশ করে অনাড়ম্বর অনুষ্ঠানসহ পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।
এর আগে বিভাগীগ ও জেলা প্রশাসনের সাথে সংস্কার বিষয়ে একাধিকবার আলোচনা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT