1. admin@dainiksomoybela.com : Admin :
- দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

 

মোঃ শাহজালাল দেওয়ান-টঙ্গী-গাজীপুর।।
গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত হয়েছে বৃহত্তর ময়মনসিংহ শ্রমজীবী সমবায় সমিতির ৫৫নং ওয়ার্ড কমিটির মতবিনিময় সভা। শুক্রবার বিকেলে টঙ্গী পূর্ব থানা সংলগ্ন সংগঠনের কার্যালয় সামনে সভায় উপস্থিত অতিথিরা সমাজে ঐক্য, শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুজ্জামান। তিনি বলেন,টঙ্গীতে অনেক শ্রমজীবী মানুষ বসবাস করেন। এখানে যেমন ভালো মানুষ রয়েছেন, তেমনি কিছু মানুষ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। বৃহত্তর ময়মনসিংহ সমিতির সদস্যরা যদি ঐক্যবদ্ধ থাকেন, তবে কেউই তাদের হারাতে পারবে না। তিনি আরও বলেন,টঙ্গীতে অনেক মাদক ও ছিনতাইকারীর মতো অপরাধচক্র সক্রিয়। আমি আশা করি, আমার ময়মনসিংহের কেউ যেন কখনো এমন অপরাধে জড়িয়ে না পড়ে যাতে আমাকে তাদের গ্রেপ্তার করতে হয়। আপনারা কেউ অপরাধে জড়াবেন না, বরং সমাজের উন্নয়নে এগিয়ে আসবেন। কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করবেন — আমি আপনাদের পাশে আছি, এই সংগঠনের পাশে আছি। এ সময় বক্তারা বলেন,আমাদের বৃহত্তর ময়মনসিংহের মানুষ কোনো চাঁদাবাজ নয়, তারা পরিশ্রম করে টঙ্গীতে জীবিকা নির্বাহ করেন। এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন যাঁরা, তাঁদের অনেকেই আজ আমাদের মাঝে নেই—আমরা তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি। ৫ই আগস্টের পর সংগঠনটি যখন ভেঙে তছনছ হয়ে যায়, তখন আমরা গভীরভাবে ব্যথিত হয়েছিলাম। এটি কোনো দলীয় রাজনৈতিক সংগঠন নয়, কিন্তু কিছু অসাধু মহল সেই সময় সংগঠনটিকে ভেঙে ফেলার চেষ্টা করে এবং তালা ঝুলিয়ে দেয়।এই সংগঠনটি আমাদের অনেক পরিশ্রম ও ভালোবাসায় গড়া—এটি বৃহত্তর ময়মনসিংহবাসীর আত্মার প্রতীক। বৃহত্তর ময়মনসিংহ থেকে শুরু করে রিকশাচালক, এসিডিসি, উকিল, ব্যারিস্টার থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা—সবাই ময়মনসিংহের সন্তান। তাই আমরা গর্ববোধ করি যে আমরাও এই ময়মনসিংহের সন্তান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহ শ্রমজীবী সমবায় সমিতির আহবায়ক মোঃ মোশারফ হোসেন সরকার। তিনি বলেন শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, উন্নয়ন এবং ঐক্যের জন্য সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনের মাধ্যমে স্বনির্ভরতা অর্জন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।বক্তারা সবাইকে অপরাধ ও মাদক থেকে দূরে থাকতে, সমাজগঠনে সক্রিয় ভূমিকা রাখতে এবং সমবায়ের মাধ্যমে আত্মনির্ভর সমাজ গড়ে তুলতে উৎসাহিত করেন। সভায় সভাপতিত্ব করেন ৫৫নং ওয়ার্ড সমিতির সভাপতি মোঃ হামিদুর রহমান মলিন, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান মোল্লা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির সদস্য সচিব মোঃ আনিছুর রহমান খান, যুগ্ম আহবায়ক লুৎফরজ্জামান লিটন, যুবদল নেতা মোঃ মানিক শেখ, খোরশেদ আলম মন্টু, ইমান আলী, মোছলেম উদ্দিন খান, ফারুক হোসেন, মাজহারুল ইসলাম প্রমুখ। সভা শেষে অতিথিবৃন্দ শ্রমজীবী সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং সমবায়ের কার্যক্রমে আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। পরিশেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সদস্যদের মাঝে তবারক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT