1. admin@dainiksomoybela.com : Admin :
- দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

 

২০২৪ এর গণ অভ্যূত্থানে অংশ নেয়া সকল রাজনৈতিক দলকে ভেদাভেদ ভূলে এক হয়ে ফ্যাসিবাদকে রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ।

তিনি শনিবার দুপুরে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের প্রধানের হাট এলাকায় জুলাই গণ অভ্যূত্থানে নিহত পঞ্চগড়ের প্রথম শহীদ আবু ছায়েদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত জুলাই আগষ্ট গনঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ও তাদের বিদেহী আত্বার মাগফেরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি ফ্যাসিষ্টের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে সকল দলকে একত্রিত হয়ে নির্বাচনে অংশ গ্রহন করার আহবান জানান। সিনিয়র নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য না করার অনুরোধ করেন তিনি।

শহীদ আবু ছায়েদের স্মৃতি চারণ করে তিনি বলেন,

স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকার মোহাম্মদপুরের বসিলায় রাস্তা পার হওয়ার সময় পুলিশের গুলিতে শহীদ আবু ছায়েদের মৃত্যু হয়েছে। আবু ছায়েদ যখন পুলিশের গুলিতে শহীদ হন তখন আমি ঢাকায় অবস্থান করছিলাম। মারা যাওয়ার পর তার লাশ খুঁজে বের করে তার পকেটে থাকা ভোটার আইডি কার্ড দেখে আমরা নিশ্চিত হই তার বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে। তখন আমরা এম্বুলেন্স ভাড়া করে তার লাশ এলাকায় নিয়ে আসি। লাশ আনার পরে এলাকার লোকজন জানাজা ও দাফন করতেও বাধা দেন। পরে অল্প সময়ের মধ্যে জানাজা পড়ে তাকে দাফন করা হয়। সে সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তার মরদেহ দাফনে বাঁধা দেয়। বিএনপির নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে জানাযা করে তাকে দাফন করে।

এতে আবু ছায়েদের ছেলে মামুন ইসলাম বক্তব্য রাখেন।

এসময় শহীদ আবু ছায়েদের স্ত্রী মাজেদা খাতুন, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, মাড়েয়া বামনহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন প্রধান, মাড়েয়া বামনহাট ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT