1. admin@dainiksomoybela.com : Admin :
দেবীগঞ্জ উপজেলায় ভিখারী ও প্রতিবন্ধীদের মাঝে অটো ভ্যান এবং হুইল চেয়ার বিতরণ - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

দেবীগঞ্জ উপজেলায় ভিখারী ও প্রতিবন্ধীদের মাঝে অটো ভ্যান এবং হুইল চেয়ার বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

লালন সরকার, দেবীগঞ্জ

সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জে ভিক্ষুক পূর্নবাসন প্রকল্পের আওতায় ভিক্ষুকদের মাঝে ব্যাটারি
চালিত অটো ভ্যান বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অটো ভ্যান এবং হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১৫ জন ভিক্ষুকের মাঝে অটো ভ্যানের চাবি এবং ৩০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে ।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সাবেত আলী।

এসময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোয়েল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ গোলাম আযম প্রমুখ।

এর আগে উপজেলা পরিষদ হলরুমে দেবীগঞ্জ উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা, শিক্ষক,সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন পঞ্চগড়ের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাবেত আলী।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাবেত আলী দেবীগঞ্জের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং দেবীগঞ্জ উপজেলাকে নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা সকলের মাঝে তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT