1. admin@dainiksomoybela.com : Admin :
ভারপ্রাপ্ত চেয়ারম্যান অপসারণ এর দাবিতে অবস্থান কর্ম সুচি পালন করেন সাধারণ জনগন। - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

ভারপ্রাপ্ত চেয়ারম্যান অপসারণ এর দাবিতে অবস্থান কর্ম সুচি পালন করেন সাধারণ জনগন।

  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

মোঃশহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার)

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন এ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনারা বেগম এর অপসারণ এর দাবিতে অবস্থান কর্মসুচি পালন করেন ইউনিয়ন বি এন পির ও স্থানীয় নেতৃবৃন্দ ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

গত ৪ঠা আগষ্ট ফ্যাসিস্ট হাসিনা সরকার এর দোসর। গাজীপুর ইউনিয়ন পরিষদ এর তৎকালীন ঘাতক চেয়ারম্যান সিরাজুল হক মাতাব্বর মাওনা চৌরাস্তায় নৃশংস হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে,হত্যা মামলার আসামী হওয়ায় ও বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এর রাষ্ট্রীয় সিদ্ধান্ত মোতাবেক
তাকে অপসারণ করা হয়।

এতে করে সাধারণ জনগন এর মনের মাঝে একধরনের শান্তি চলে আসে। অবস্থান কর্মসূচি পালনকারীরা বলেন আগে যেমন আওয়ামী লীগের দোসর দের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। ঠিক আবার পেনেল চেয়ারম্যান হিসাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্বভার তুলে দেন, মিনারা বেগম এর হাথে। সেও বিগত ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জরিত ছিলেন বলে অভিযোগকারী গন অভিযোগ করেন।

উক্ত অবস্থান কর্ম সুচি ইউনিয়ন পরিষদ এর সামনে সকাল ৯ টা হতে দুপর ১২টা নাগাত একটানা চলে। উপস্থিত ছিলেন সাধারণ জনগন থেকে শুরু করে বিএনপি’র অংগ সহযোগীসংগঠনের নেতৃবন্দগণ, পরিশেষে ইউনিয়ন বি এন পির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ উজ্জল হাসান জয় বলেন আগে ছিল আওয়ামী লীগের ধূসর চেয়ারম্যান এখন আবার তাদেরই ছায়ায়স্থল ইউনিয়ন পরিষদের চেয়ারে বসবে যাদের হাতে রক্তে রঞ্জিত হয়েছিল এই বাংলাদেশ তাদের হাতে কিভাবে এই ইউনিয়ন পরিষদ নিরাপদ।

আমরা চাই না আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকারের কোন দোসরের হাতে কোন ধরনের সরকারি দায়িত্ব থাকুক তাই সকলে আমরা এখানে সমবেত হয়েছি। সাংবাদিকদের সামনে ব্রিফ করে সবাই কে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT