1. admin@dainiksomoybela.com : Admin :
২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হলেও একদিনও ব্যবহার হয়নি উদদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হলেও একদিনও ব্যবহার হয়নি উদদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার উদদিঘী উচ্চ বিদ্যালয়ের জন্য প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি প্রধান ফটক এক বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত একদিনও ব্যবহার হয়নি।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় নির্মিত এই ফটকটি মাটি থেকে প্রায় তিন ফুট উঁচুতে নির্মাণ করা হয়েছে। তবে নিচে কোনো সিঁড়ি, র‌্যাম্প বা সংযোগ সড়ক না থাকায় এটি দিয়ে শিক্ষার্থী কিংবা শিক্ষক-কর্মচারীদের চলাচল অসম্ভব হয়ে পড়েছে। ফলে ফটকটি নির্মাণের পর থেকেই অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “এখনও আমাদের কাছে ফটকটি বুঝিয়ে দেওয়া হয়নি।”

এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী এস. এম. মিনহাজুর রহমান বলেন, “ত্রুটিগুলো সংশোধনের জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে বুঝিয়ে দেবে।”

স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীরা এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, “সরকারি অর্থে নির্মিত একটি অবকাঠামো বছরের পর বছর অকার্যকর পড়ে থাকাটা অত্যন্ত দুঃখজনক। দ্রুত সংস্কার করে এটি শিক্ষার্থীদের চলাচলের উপযোগী করে তোলা উচিত।”

তারা আরও মন্তব্য করেন, “সরকারের উন্নয়ন প্রকল্পে যদি এমন অনিয়ম ও অদক্ষতা থাকে, তবে ভবিষ্যতে এর পরিণতি আরও ভয়াবহ হতে পারে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT