1. admin@dainiksomoybela.com : Admin :
১৯ বছর পর বোদা উপজেলা বিএনপির সম্মেলন - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

১৯ বছর পর বোদা উপজেলা বিএনপির সম্মেলন

  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

পঞ্চগড় সংবাদদাতা: দীর্ঘ ১৯ বছর পর পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার দুপুর ১২ টায় বোদা মডেল সরকারি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এর আগে কলেজ মাঠে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।
সম্মেলনের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
প্রধান অতিথির বক্তব্যের পর কাউন্সিলরদের গোপন ভোটে উপজেলা বিএনপির শীর্ষ নেতারা নির্বাচিত হবেন।
সম্মেলনে উপস্থিত আছেন বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম, পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এমএ মজিদ, বোদা উপজেলা বিএনপির আহবায়ক আফাজুল ইসলাম, সদস্য সচিব আসাদুল্লাহ আসাদ প্রমুখ।
এদিকে, এ সম্মেলন ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত। শহরজুড়ে সাজসজ্জার বাহার, প্রধান সড়কগুলোতে ব্যানার, ফেস্টুনের ছড়াছড়ি বাড়িয়েছে উৎসবের আমেজ।
এর আগে সম্মেলন উপলক্ষ্যে সকাল ১০টা থেকেই ডেলিগেট, কাউন্সিলর ও আমন্ত্রিত অতিথিরা আসতে থাকেন। দুপুর সাড়ে ১১ টার মধ্যে সম্মেলনস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা মিছিলসহকারে উপস্থিত হন।
১৯ বছর পর এই সম্মেলনে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক এই দুটি পদে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারিত হবে। সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আসাদুল্লাহ আসাদের জয় নিশ্চিত। অন্যদিকে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন দলের আহবায়ক আফাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান। সাংগঠনিক সম্পাদক পদে বোদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল আলম প্রধান রিয়েল, ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রাফি, চন্দনবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদ করিম, সাকোয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন শামীম, উপজেলা কৃষকদলের আহবায়ক দেলোয়ার হোসেন।
বিএনপি নেতাকর্মীদের মতে, সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে, তবে ত্যাগী ও যোগ্য নেতারাই জয়ী হবেন বলে প্রত্যাশা।
সম্মেলনের দ্বিতীয় পর্ব বিকেল চারটা থেকে শুরু হবে। এসময় ১০টি ইউনিয়নের ৭১০ জন ভোটার ভোট প্রদান করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT