1. admin@dainiksomoybela.com : Admin :
সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাসযাত্রী নিহত - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাসযাত্রী নিহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার সাভার ঢাকাঃ

সাভারে ছিনতাইকারীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে আসাদুজ্জামান নামে এক বাসের যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের নিউমার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান রংপুর জেলার তারাগঞ্জ থানার হারিয়ারকুঠি গ্রামের আবু বক্করের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে নিউমার্কেটের সামনে ঢাকাগামী একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস থেকে নেমে হাঁটছিলেন আসাদুজ্জামান। এ সময় ছিনতাইকারীরা তার গতিরোধ করে। পরে তাকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

নিহত আসাদুজ্জামানের পাশে পড়ে থাকা মানিব্যাগ থেকে তার একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেলেও মোবাইল কিংবা নগদ কোনো টাকা পাওয়া যায়নি।সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার হাতে ও পায়ে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘাতক ছিনতাইকারীদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT