1. admin@dainiksomoybela.com : Admin :
সরকারী আইনজীবী হলেন রায়হানুল ওয়াজেদ চৌধুরী - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

সরকারী আইনজীবী হলেন রায়হানুল ওয়াজেদ চৌধুরী

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব চট্টগ্রাম জেলা প্রতিনিধি

সাতকানিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ছেলে আইন পেশায় সফলতা লাভ করে এখন চট্টগ্রাম জেলা ও মহানগর জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ লাভ করেছেন।

১৬ই অক্টোর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এর সলিসিটর/জিপি-পিপি (চট্টগ্রাম-১৮/২০২৪ (অংশ-৩)-১৩১, তারিখ- ১৬/১০/২০২৪ নং স্মারক মূলে চট্রগ্রাম জেলা ও মহানগর জজ আদালতের অধীন এবং বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনালের আইন কর্মকর্তা নিয়োগ প্রধান করা হয়েছে।
যেখানে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ পেলেন চট্রগ্রাম জেলা সাতকানিয়া উপজেলার অধিবাসী অ্যাডভোকেট মোঃ রায়হানুল ওয়াজেদ চৌধুরী।
সদা হাস্যেজ্জ্বল, সদালাপী, অকৃত্রিম বন্ধুবৎসল এবং পরোপকারী হিসেবে সুপরিচিত অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরীর জন্ম চট্রগ্রাম জেলার সাতকানিয়ার থানার অন্তর্গত বারদোনা গ্রামের নিজ পৈতৃিক বাড়ীতে।

সাতকানিয়া মডেল হাইস্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাষ্টার আহমদুর রহমান চৌধুরীর মেঝ সন্তান । পিতার স্নেহধন্য এই ছেলেকে চোখে চোখে রাখতেন যেন সুন্দরভাবে জীবন গঠন করে প্রতিষ্ঠিত হয়। পিতার স্কুল থেকে এস‌এসসি পাশ করার পর ছেলেটার শহরের কলেজে পড়ার ইচ্ছা পোষন করার পরেও বাবা চোখের বাইরে দিতে রাজী হননি। নিকটস্থ সাতকানিয়া সরকারী কলেজে ভর্তি করিয়ে দেন।
এরপর পিতার ইচ্ছাতেই দেশের অন্যতম বেসরকারী বিশ্ববিদ্যালয় আইআইইউসি তে এলএলবি (অনার্স) এবং এলএলএম ডিগ্রি সম্পন্ন করেন। আইনে গ্রেজুয়েশন শেষ করে বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশীপ পরীক্ষায় প্রথমবারেই উত্তীর্ণ হন এবং চট্রগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আইন পেশায় নিয়োজিত হন। পরবর্তীতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে বাংলাদেশে বার কাউন্সিলের তালিকাভুক্তির পরীক্ষায় অংশগ্রহণ করে সেখানেও প্রথমবারেই উত্তীর্ণ হন। বর্তমানে আইনজীবী হিসাবে বাংলাদেশ সুপ্রিমকোর্ট ও চট্টগ্রাম জজ কোর্ট এ আইন পেশায় নিয়োজিত আছেন।
এর পাশাপাশি দেশের নামকরা মাল্টিন্যাশনাল কোম্পানি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লিগ্যাল এডভাইজার হিসেবে কাজ করছে। সম্প্রতি জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার প্যানেল আইনজীবী হিসেবেও নিয়োগ পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT