1. admin@dainiksomoybela.com : Admin :
শ্রীপুর পৌরসভার ১০৮কোটি টাকার বাজেট ঘোষণা - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

শ্রীপুর পৌরসভার ১০৮কোটি টাকার বাজেট ঘোষণা

  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ
 
গাজীপুরের শ্রীপুর পৌরসভার আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের ১০৮ কোটি টাকার উদ্বৃত্ত কাজেট ঘোসণা করা হয়েছে। আজ বুধবার দুপুরে শ্রীপুর পৌরসভার মিলনায়তনে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ব্যারিস্টার সজিব আহমেদ। বাজেটে আসন্ন অর্থবছরে কোনো নতুন কর ধার্য করা হয়নি। সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে উন্নয়ন খাতে।
বাজেট বিবরণী পাঠ করে প্রশাসক বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তিনি বলেন, প্রস্তাবিত বাজেট পরবর্তীতে আলোচনা পর্যালোচনার মাধ্যমে পরিবর্ধন করা হবে।
বাজেটে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ১০৮-কোটি ৩৫লাখ ৭৩হাজার ৩৪৮-টাকা। উন্নয়ন প্রকল্প থেকে আয় ধরা হয়েছে ২০কোটি ৭৮ লাখ টাকা। বাজেটে ব্যয় দেখানো হয়েছে ১০৪কোটি ৯ লাখ ৬৫ হাজার টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৪কোটি ২৬ লাখ ৮হাজার ৩৪৮টাকা।
বাজেটে অগ্রাধিকার পাওয়া প্রকল্পের মধ্যে রয়েছে রাস্তা নির্মাণ-সংস্কার, ড্রেনেজ সড়ক বাতি ও বর্জ্যব্যবস্হাপনায়।
বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম,পৌর নির্বাহী প্রকৌশলী সাহেদ আক্তার,হিসাব রক্ষন কর্মকর্তা কুদ্দুস হাওলাদার,সহাকারী প্রকৌশলী তানভীর,হারুর-অর-রশিদ,আবু হেনা মোস্তফা কামাল,টাউন প্লানার সাইফুল ইসলামসহ পৌর কর্মচারীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT