1. admin@dainiksomoybela.com : Admin :
শ্রীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যা, র‌্যাব-১ এর যৌথ অভিযানে ৭২ ঘন্টার মধ্য স্বামী আটক। - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

শ্রীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যা, র‌্যাব-১ এর যৌথ অভিযানে ৭২ ঘন্টার মধ্য স্বামী আটক।

  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

শ্রীপুর গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাওয়া স্বামী আমিনুল ইসলাম খোকন (৩২)-কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‍্যাব-১।

শনিবার (২৬ এপ্রিল ) ভোরে সিলেট মহানগরীর হুমায়ুন রশিদ চত্তর এলাকা থেকে র‌্যাব-১ এর যৌথ অভিযানে খোকনকে আটক করেছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ২৪ এপ্রিল সকাল আনুমানিক ৭টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের কাপাটিয়াপাড়া এলাকার কামরুজ্জামানের ভাড়া বাসার একটি কক্ষে স্ত্রী মোছাঃ নাদিরা বেগম (৩১)-কে দেশি ও অস্ত্র দা দিয়ে গলা কেটে, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে আমিনুল ইসলাম খোকন ও তার সহযোগীরা। ঘটনার পরপরই তারা পালিয়ে যায়।

হত্যাকাণ্ডের পর নিহতের পিতা মোঃ নজরুল ইসলাম শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৪৪, তারিখ ২৫/০৪/২০২৫, ধারা ৩০২/৩৪)। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যে সৃষ্টি হয় এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হয়।

র‍্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের একটি বিশেষ দল বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। একপর্যায়ে র‍্যাব-১ ও র‍্যাব-৯ এর যৌথ আভিযানিক দল প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, মামলার প্রধান আসামি খোকন সিলেটের সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্তর এলাকায় আত্মগোপনে রয়েছে।

পরবর্তীতে শনিবার সকাল আনুমানিক ৭:৩৫ মিনিটে যৌথ অভিযানে খোকনকে আটক করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র এবং নগদ ৩৯৫৫ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন স্ত্রী হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব। গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে গাজীপুর জেলার শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT