
শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি বট তলা আউয়াল মন্ডলের অফিসে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি
সাখাওয়াত হোসেন খান এর সঞ্চালন সভাপতিত্ব করেন শ্রীপুর পৌর বিএনপি’র সাবেক সহ শ্রমবিষয়ক সম্পাদক মোঃ আউয়াল মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপি’র আহবায়ক জনাব মোঃ হুমায়ুন কবির সরকার, তাছাড়াও উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জনাব সাইফুল হক মোল্লা, আফাজ উদ্দিন মন্ডল , শ্রীপুর ক্লাবে সাধারণ সম্পাদক মোঃ টিপু সুলতান, শ্রীপুর পৌর শ্রমিক দলের সভাপতি মিজান মন্ডল, মোঃ সোহেল, শ্রীপুর পৌর যুবদলের কমিটির সদস্য মোঃ আঃ গফুর মন্ডল, মোহাম্মদ আনোয়ার, আব্দুল কাদির মন্ডল, মোঃ ইব্রাহিম, রুহুল প্রধান,শফিকুল, রফিকুল, হাবিবুর আক্তার সহ বিএনপিও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ
এ সময় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply