1. admin@dainiksomoybela.com : Admin :
শ্রীপুরে চুরি, ডাকাতি, সন্ত্রাসবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে গাজীপুরের শ্রীপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন কবিতা ও সাংবাদিকতায় উজ্জ্বল সম্ভাবনা মোঃ আবু সাইদ শওকত আলীর শতাধিক কবিতা প্রকাশিত। জাতীয় কবি ও সাহিত্য সংসদের নতুন কমিটিতে সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্

শ্রীপুরে চুরি, ডাকাতি, সন্ত্রাসবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে গাজীপুরের শ্রীপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

আশরাফুল আলম সরকার

বিশেষ প্রতিনিধি

শ্রীপুর মডেল থানার আয়োজনে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে মঙ্গলবার (৭ জানুয়ারি ) বিকেলে ৩ ঘটিকায়  শ্রীপুর থানা প্রাঙ্গণে  এ কর্মসূচি পালন করা হয়।

এতে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডলের সভাপতিত্বে উপপরিদর্শক এসআই শামীম আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা পুলিশ সুপার ড.চৌধুরী মো: যাবের সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সিনিয়র পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল আফজাল হোসেন খান,শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ব্যারিস্টার সজীব  আহমেদ প্রমুখ।

সভায় অংশগ্রহণকারীরা শ্রীপুর উপজেলায় সংগঠিত বিভিন্ন অপরাধমূলক সমস্যার কথা তুলে ধরেন এবং সেগুলো সমাধানের জন্য পুলিশ প্রশাসনকে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. যাবের সাদেক বলেন, পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকদেরও অপরাধ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। পুলিশকে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। এক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানায় এ পুলিশ কর্মকর্তা।বিশেষ করে মাদক ব্যবসায়ী ও কিশোর অপরাধীদের চিহ্নিত করে আগামী এক মাসের মধ্যে দৃশ্যমান পরিবর্তন নিয়ে আসবেন বলেও জানান তিনি।

এসময় শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিক সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT