1. admin@dainiksomoybela.com : Admin :
শ্রীপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা স্বামী আটক - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

শ্রীপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা স্বামী আটক

  • প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে

আশরাফুল আলম বিশেষ প্রতিনিধি

গাজীপুর শ্রীপুরে বসতবাড়িতে ঢুকে গৃহবধূ স্মৃতি রানী পাল( ২৪)কে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার দৌলতপুর গ্রামের সুনীল পালের মেয়ে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী কাব্য সরকারকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরমী বাজারের কামারপট্টি এলাকার নিমাই চন্দ্রের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
জানা যায়, নিহতের স্বামী শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের কেশব চন্দ্র সরকারের ছেলে। বাবার সঙ্গে বনিবনা না হওয়ায় স্ত্রী ও সন্তানকে নিয়ে বরমী বাজার কামারপট্টি এলাকায় নিহতের মামা নিমাই চন্দ্রের বাড়িতে বাড়িতে বসবাস করতেন।
পুলিশ ও বরমী বাজার এলাকার লোকজন জানায়, সোমবার রাত পৌনে ১২টার দিকে বরমী বাজার কামারপট্টি এলাকার নিমাই চন্দ্রের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। পরে স্মৃতি রানী পালের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে আহতাবস্থায় উদ্ধার করে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা সুনীল পাল বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে স্মৃতি সঙ্গে কথা হয়। তার স্বামী সন্ধ্যায় ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানায়। এর কিছুক্ষণ পর তার স্বামী আমাকে ফোনে বলে স্মৃতি অসুস্থ হয়ে গেছে। তাকে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যাচ্ছে। পরে হাসপাতালে গিয়ে মরদেহ দেখতে পাই।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের চিকিৎসক সুদেব চক্রবর্তী বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার ডান হাতের কব্জির পাশে আঘাতের চিহ্ন রয়েছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর রশিদ বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT