1. admin@dainiksomoybela.com : Admin :
শ্রীপুরে কারখানায় ডাকাতি, র‌্যাবের অভিযানে গ্রেফতার-৩ - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

শ্রীপুরে কারখানায় ডাকাতি, র‌্যাবের অভিযানে গ্রেফতার-৩

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলার ডোমবাড়ীচালা এলাকায় অবস্থিত এটিএস অটো সোয়েটার লিমিটেড ফ্যাক্টরিতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ২১ এপ্রিল ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় সংঘটিত এই ঘটনায় একটি সংঘবদ্ধ ডাকাতদল অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফ্যাক্টরির মেইন গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

এ ঘটনায় গত বুধবার (২৩ এপ্রিল ২০২৫) আনুমানিক রাত ১১.৪০ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন সিডস্টোর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

ডাকাতরা তিনজন নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে এবং ফ্যাক্টরির ইলেকট্রিক সাব স্টেশন রুমে আটকে রাখে। এরপর তারা প্রায় ২ কোটি টাকা মূল্যের বৈদ্যুতিক ক্যাবল (৩০ হাজার ফুট), ইউপিএস ক্যাবল, এবং প্রায় ৭০ লাখ টাকার বিভিন্ন মেশিন ও যন্ত্রপাতি লুট করে কাভার্ডভ্যান ও পিকআপে করে পালিয়ে যায়।

এ ঘটনায় ফ্যাক্টরির প্রশাসনিক ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান বাদী হয়ে শ্রীপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন, যার মামলা নম্বর ১৭, তারিখ ২১ এপ্রিল ২০২৫, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড। এই ঘটনায় গ্রেপ্তার হওয়া তিনজন আসামি হলেন— ১.মোঃ চাঁন মিয়া (২৮), পিতা সৈয়দ আলী, গ্রাম-মানুখোলা, বৈরাগিরচালা, শ্রীপুর, জেলা-গাজীপুর। এবং ২.অনিল বাবু (৩৬), পিতা কৃষ্ণ, গ্রাম-মরিরচালা, সাগরদিঘী, ঘাটাইল, জেলা-টাঙ্গাইল। ৩.মোঃ রুহুল আমিন (৩৫) পিতা-মোঃ আঃ রহমান, গ্রামে-হাতিলেট, বাউলাবাজার, ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ।

র‍্যাব-১, স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্প, গাজীপুর, বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায়, ২৩ এপ্রিল ২০২৫ইং রাতে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন সিডস্টোর বাজার এলাকায় অভিযান চালিয়ে তিনজন আসামিকে গ্রেফতার করে র‍্যাব।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন এবং ১০,৩৭০ টাকা নগদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের শ্রীপুর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই ঘটনাটি স্থানীয় এলাকাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT