1. admin@dainiksomoybela.com : Admin :
শ্রীপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় সেই বিয়ে প্রতারক মোজাম্মেল গ্ৰেফতার - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

শ্রীপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় সেই বিয়ে প্রতারক মোজাম্মেল গ্ৰেফতার

  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন টেপির বাড়ী এলাকা থেকে সেই বিয়ে প্রতারক মোজাম্মেল (৪০) নামে যুবককে আটক করেছে পুলিশ। ১৮ নভেম্বর সোমবার দুপুরে টেপির বাড়ী ছাতির বাজার মোঃ নুরু মিয়ার ছেলে মোজাম্মেল কে তার নিজ বাড়ি থেকেই অপহরণ ও ধর্ষণ মামলায় ২৯ নং মামলা ধারা ৭/৯/(১)/৩০, গ্ৰেপ্তার হয়।

এলাকাবাসীর অভিযোগ মোজাম্মেল হক কিছু দিন পর পর বিয়ের নামে প্রতারণা করে চলেছে। সে এলাকার গরিব লোক দেখে মেয়েদের টাকার লোভ দেখিয়ে বিয়ের নামে প্রতারণা করে আসছে। এক সন্তানের মা হলে তাকে ছেড়ে দেয়।

শ্রীপুর থানার উপপরিদর্শক অহিদ মিয়া জানান, ১৬ বছরের মেয়েকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে টেপির বাড়ী এলাকা থেকে মোজাম্মেল হককে গ্ৰেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক বিয়ে করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা রুজু হয়। তাকে মঙ্গলবার দিন গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, অপহরণ ও ধর্ষণ মামলায় মোজাম্মেল হক নামে এক যুবককে গ্ৰেপ্তার করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। এবং মেয়েকে পরীক্ষার জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন কলেজ মেডিকেলে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT