1. admin@dainiksomoybela.com : Admin :
রহনপুরে এলাকাবাসীর ধাওয়ায় ফেনসিডিল ফেলে পালিয়েছে মাদক ব্যবসায়ী - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

রহনপুরে এলাকাবাসীর ধাওয়ায় ফেনসিডিল ফেলে পালিয়েছে মাদক ব্যবসায়ী

  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

মোঃ তুহিন( চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ)

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের ডাইং পাড়ায় এলাকাবাসীর ধাওয়ায় ৫৩ বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে যায় ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আ: মালেক ।পরে ওই ফেনসিডিলগুলো জব্দ করে র‍্যাব-৫ সদস্যরা। এলাকাবাসী জানায় ওই গ্রামের মৃত নওসাদ আলীর ছেলে আব্দুল মালেক তার দুই ছেলে রবিন ও রাজুকে নিয়ে দীর্ঘদিন যাবত পারিবারিক ভাবে মাদক ব্যবসা করে আসছিল। এ নিয়ে সম্প্রতি এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুললে আসাদূল  ও তরিকুল নামে দুই যুবককে মারধর করে সে।এ ঘটনায় স্থানীয় থানায় একটি অভিযোগ করে তারা। এদিকে, গত মঙ্গলবার সন্ধ্যায় রহনপুর ইউনিয়নের ডাইংপাড়ায় সে মাদক বহন করার সময় এলাকাবাসী ধাওয়া দিলে সে ৫৩ বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। পরে র‍্যাব -৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা ওই ফেনসিডিলগুলো জব্দ করে।
এ বিষয়ে র‍্যাব -৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদ জানান, জব্দকৃত ফেনসিডিল গুলো থানায় জমা দেওয়া হয়েছে এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT