1. admin@dainiksomoybela.com : Admin :
বিএনপিতে যোগ দিলেন সিনিয়র এডভোকেট মোমতাজুল ইসলাম - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

বিএনপিতে যোগ দিলেন সিনিয়র এডভোকেট মোমতাজুল ইসলাম

  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

 

আশরাফুল আলম সরকার
বিশেষ প্রতিনিধি

সিনিয়র এডভোকেট মোমতাজুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। গাজীপুর–৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে তিনি দলে যোগ দেন।

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা টেপিরবাড়িতে অবস্থিত অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নিজ বাসভবনে এই যোগদান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডাঃ শফিকুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

যোগদানকালে এডভোকেট মোমতাজুল ইসলাম বলেন,
“দেশের গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে আমি বিএনপিতে যোগদান করেছি। অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে গাজীপুর–৩ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আইনজীবী সমাজসহ সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন,
“বিএনপি একটি জনমানুষের দল। এই দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়ে মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চাই।”

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সিনিয়র ও অভিজ্ঞ এই আইনজীবীর যোগদানে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে এবং গাজীপুর–৩ আসনে ধানের শীষের পক্ষে জনসমর্থন আরও বৃদ্ধি পাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT