1. admin@dainiksomoybela.com : Admin :
বদলগাছীতে বৈষম্য  বিরোধি ছাত্রের পরিচয়ে মাইক কেড়ে নিয়ে চেয়ারম্যান মেম্বারদের শান্তিপূর্ন সভা পন্ড - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

বদলগাছীতে বৈষম্য  বিরোধি ছাত্রের পরিচয়ে মাইক কেড়ে নিয়ে চেয়ারম্যান মেম্বারদের শান্তিপূর্ন সভা পন্ড

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ

 নওগাঁর বদলগাছীতে চেয়ারম্যান ও মেম্বারদের বহাল রাখার দাবীতে আলোচনা সভা চলাকালীন সময়ে বৈষম্য বিরোধী ছাত্রের সম্মনয়কের পরিচয়ে মাইক কেড়ে নিয়ে শান্তিপূর্ন সভা পন্ড করে দিয়েছে। 

এ ঘটনায় উত্তেজনা বিরাজ করলে ও পুলিশ ছিল নিরব দর্শকের ভূমিকায়। এ ঘটনার আগে চেয়ারম্যান ও মেম্বারগণ মানববন্ধন করে।  বৃহস্পতিবার  (১৭ অক্টোবর) দুপুরে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য কর্তৃক অয়োজিত বদলগাছী সদরে ইউনিয়ন পরিষদ সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভের সামনে মানববন্ধন শেষে বদলগাছী সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন এর সভাপতিত্বে আলাচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত  আলোচনা সভায় বক্তব্য রাখেন বালুভরা ইউপি চেয়ারম্যান আল এমরান হোসেন, আধাইপুর ইউপি চেয়ারম্যান রেজাউল কবির পল্টন, কোলা ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন, মিঠাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ হোসেন, ইউপি মেম্বার আনিছুর রহমান, হারুন অর রশিদ, মহিলা মেম্বার সাজেদা বেগম,শিমু আরা ও মনোয়ারা বেগম প্রমূখ। আলোচনা সভায় চেয়ারম্যান মিজানুর রহমান কিশোরের বক্তব্য চলাকালীন সময়ে বদলগাছী সদর কলেজ পাড়া মহল্লার জামাত নেতা আজাহারের ছেলে মোস্তাকিন ও একই মহল্লার ছাত্তার দর্জির ছেলে আতিকুর রহমান আতিক হঠাৎ সভাস্থলে এসে মাইক কেড়ে নিয়ে মোস্তাকিন মাইকে ঘোষনা দেয়, এখানে যারা চেয়ারম্যান মেম্বার রয়েছেন তারা প্রত্যকেই ভোট চোর। ভোট চুরি করে চেয়ারম্যান মেম্বার হয়ে মানববন্ধন ও আলোচনা সভা করা বৈধ নয়। এখনি সভা বন্ধ না করলে রক্তের বন্যা বয়ে যাবে বলে হুমকি প্রদর্শন করে। নিরুপায় হয়ে চেয়ারম্যান মেম্বারেরা সভাস্থল ত্যাগ করে স্ব-পদে বহাল রাখার দাবীতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT