1. admin@dainiksomoybela.com : Admin :
পুলিশের পোশাক পরে গভীর রাতে অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল লুট, আটক ১ - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

পুলিশের পোশাক পরে গভীর রাতে অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল লুট, আটক ১

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

মোঃ আবু সাইদ শওকত আলী ,
বিশেষ প্রতিনিধি- 
ঝিনাইদহের মহেশপুরে পুলিশের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। গভীর রাতে অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে মালামাল লুটে নিয়ে পালানোর সময় মোঃ শান্ত শেখ (২৭) নামে একজন আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

রোববার (দিবাগত) রাত সাড়ে তিনটার দিকে উপজেলার এসবিকে ইউনিয়নের বজরাপুর গ্রামের মৃত নুর মোহাম্মদ ঢালীর ছেলে মোঃ আবুল হোসেনের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।

আটক মোঃ শান্ত শেখ ঝিনাইদহ সদর উপজেলার কাস্টসাগরা গ্রামের কামরুল শেখের ছেলে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে ৫ থেকে ৬ জনের একটি সংঘবদ্ধ দল বজরাপুর গ্রামের আবুল হোসেনের ঘরের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা পরিবারের চার সদস্যকে মাথায় পিস্তল ঠেকিয়ে অবরুদ্ধ করে। পরে ওই ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

চক্রটির সদস্যরা পালিয়ে যাওয়ার সময় ওই বাড়ির লোকজন চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে স্থানীয়রা দুর্বৃত্তদের  দলটিকে ধাওয়া করে একজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা।

পুলিশ জানিয়েছে, আটক শান্ত শেখ সহ চক্রটির প্রত্যেকের পরনে পুলিশের ভুয়া পোশাক ছিল বলে স্থানীয়রা অভিযোগ করে। আটক ব্যক্তির প্রাথমিক স্বীকারোক্তি অনুযায়ী, এর আগের দিন (শনিবার) রাতে একই কৌশলে মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামেও মালামাল লুটের ঘটনা সংঘটিত করে চক্রটি।

এসব তথ্য নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লুট হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারের পাশাপাশি পালিয়ে যাওয়া চক্রটির অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে। এ ঘটনাকে ডাকাতি বলা যাবে না। সংঘবদ্ধ চুরি বা ছিনতাই বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT