1. admin@dainiksomoybela.com : Admin :
পাকুন্দিয়ায় নৌকাডুবিতে দুই বোনের মৃত্যু - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

পাকুন্দিয়ায় নৌকাডুবিতে দুই বোনের মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ব্রহ্মপুত্র নদে ডিঙি নৌকাডুবিতে দুই বোনের মৃত্যু হয়েছে। নিখোঁজের ১৮ ঘণ্টা পর শনিবার (১২ জুলাই) দুপুরে ছোট বোন ফারিয়া রহমান নীহা (৯)-এর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকি বেড়িবাঁধ এলাকায় পরিবারসহ ঘুরতে গিয়ে একটি ছোট ডিঙি নৌকায় ওঠেন আবদুর রহমান ও তার স্ত্রী-সন্তানেরা। নৌকাটি স্পিডবোটের ঢেউয়ে উল্টে গেলে চারজন নদীতে পড়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আবদুর রহমান, তার স্ত্রী ও বড় মেয়ে কাশ্মীরা রহমান নীলা (১৮)-কে উদ্ধার করলেও ঘটনাস্থলেই নীলার মৃত্যু হয়। ছোট মেয়ে নীহা নিখোঁজ থাকে।

নিহত দুই বোন কিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়াপাড়া গ্রামের বাসিন্দা। বড় বোন কাশ্মীরা গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থী এবং ছোট বোন ফারিয়া কটিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির পাশে থাকা হবে।”

স্থানীয়রা জানান, দক্ষিণ চরটেকি বেড়িবাঁধ এলাকায় পর্যটকদের ভিড় বাড়লেও নেই নিরাপত্তা ও তদারকি। তারা এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT