1. admin@dainiksomoybela.com : Admin :
পাকুন্দিয়ায় নৌকাডুবিতে দুই বোনের মৃত্যু কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ব্রহ্মপুত্র নদে ডিঙি নৌকাডুবিতে দুই বোনের মৃত্যু হয়েছে। নিখোঁজের ১৮ ঘণ্টা পর শনিবার (১২ জুলাই) দুপুরে ছোট বোন ফারিয়া রহমান নীহা (৯)-এর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার (১১ জুলাই) বিকেলে চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকি বেড়িবাঁধ এলাকায় পরিবারসহ ঘুরতে গিয়ে একটি ছোট ডিঙি নৌকায় ওঠেন আবদুর রহমান ও তার স্ত্রী-সন্তানেরা। নৌকাটি স্পিডবোটের ঢেউয়ে উল্টে গেলে চারজন নদীতে পড়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আবদুর রহমান, তার স্ত্রী ও বড় মেয়ে কাশ্মীরা রহমান নীলা (১৮)-কে উদ্ধার করলেও ঘটনাস্থলেই নীলার মৃত্যু হয়। ছোট মেয়ে নীহা নিখোঁজ থাকে। নিহত দুই বোন কিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়াপাড়া গ্রামের বাসিন্দা। বড় বোন কাশ্মীরা গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থী এবং ছোট বোন ফারিয়া কটিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির পাশে থাকা হবে।” স্থানীয়রা জানান, দক্ষিণ চরটেকি বেড়িবাঁধ এলাকায় পর্যটকদের ভিড় বাড়লেও নেই নিরাপত্তা ও তদারকি। তারা এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

পাকুন্দিয়ায় নৌকাডুবিতে দুই বোনের মৃত্যু কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ব্রহ্মপুত্র নদে ডিঙি নৌকাডুবিতে দুই বোনের মৃত্যু হয়েছে। নিখোঁজের ১৮ ঘণ্টা পর শনিবার (১২ জুলাই) দুপুরে ছোট বোন ফারিয়া রহমান নীহা (৯)-এর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার (১১ জুলাই) বিকেলে চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকি বেড়িবাঁধ এলাকায় পরিবারসহ ঘুরতে গিয়ে একটি ছোট ডিঙি নৌকায় ওঠেন আবদুর রহমান ও তার স্ত্রী-সন্তানেরা। নৌকাটি স্পিডবোটের ঢেউয়ে উল্টে গেলে চারজন নদীতে পড়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আবদুর রহমান, তার স্ত্রী ও বড় মেয়ে কাশ্মীরা রহমান নীলা (১৮)-কে উদ্ধার করলেও ঘটনাস্থলেই নীলার মৃত্যু হয়। ছোট মেয়ে নীহা নিখোঁজ থাকে। নিহত দুই বোন কিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়াপাড়া গ্রামের বাসিন্দা। বড় বোন কাশ্মীরা গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থী এবং ছোট বোন ফারিয়া কটিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির পাশে থাকা হবে।” স্থানীয়রা জানান, দক্ষিণ চরটেকি বেড়িবাঁধ এলাকায় পর্যটকদের ভিড় বাড়লেও নেই নিরাপত্তা ও তদারকি। তারা এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ব্রহ্মপুত্র নদে ডিঙি নৌকাডুবিতে দুই বোনের মৃত্যু হয়েছে। নিখোঁজের ১৮ ঘণ্টা পর শনিবার (১২ জুলাই) দুপুরে ছোট বোন ফারিয়া রহমান নীহা (৯)-এর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকি বেড়িবাঁধ এলাকায় পরিবারসহ ঘুরতে গিয়ে একটি ছোট ডিঙি নৌকায় ওঠেন আবদুর রহমান ও তার স্ত্রী-সন্তানেরা। নৌকাটি স্পিডবোটের ঢেউয়ে উল্টে গেলে চারজন নদীতে পড়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আবদুর রহমান, তার স্ত্রী ও বড় মেয়ে কাশ্মীরা রহমান নীলা (১৮)-কে উদ্ধার করলেও ঘটনাস্থলেই নীলার মৃত্যু হয়। ছোট মেয়ে নীহা নিখোঁজ থাকে।

নিহত দুই বোন কিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়াপাড়া গ্রামের বাসিন্দা। বড় বোন কাশ্মীরা গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থী এবং ছোট বোন ফারিয়া কটিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির পাশে থাকা হবে।”

স্থানীয়রা জানান, দক্ষিণ চরটেকি বেড়িবাঁধ এলাকায় পর্যটকদের ভিড় বাড়লেও নেই নিরাপত্তা ও তদারকি। তারা এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT