1. admin@dainiksomoybela.com : Admin :
নড়াইলে সমাজসেবা থেকে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন ও নগদ অর্থ পেলো ৪১জন অসহায় নারী, - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

নড়াইলে সমাজসেবা থেকে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন ও নগদ অর্থ পেলো ৪১জন অসহায় নারী,

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

 

খন্দকার ছদরুজ্জামান,
নড়াইল জেলা প্রতিনিধি;

সমাজসেবা অধিদপ্তর হতে ২০ দিনের দর্জি বিজ্ঞানের ওপর প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেলো নড়াইলের ৪১ জন অসহায় নারী। প্রশিক্ষণকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে তাদেরকে নগদ ১০হাজার করে টাকা দেয়া হয়েছে।

সোমবার সকাল ১০টায় জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এসময় সদর উপজেলা সমাজসেবা অফিসার উত্তম সরকার, নড়াইল পৌর সমাজসেবা অফিসার সুজাউদ্দীন, হাসপাতাল সমাজসেবা অফিসার তমা রায়, সরকারী শিশু পরিবারের সুপার আছয়াদুল্লা সহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের দেশের অনেক নারীরা অসহায় জীবনযাপন করছে। তাদেরকে স্বাবলম্বী করতে সরকার সমাজসেবা সহ বিভিন্ন সরকারী দপ্তরেরর মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করছে। তেমনি জেলা সমাজসোব কার্যালয়ের মাধ্যমে অসহায় ও বেকার নারীদের স্বনির্ভর করে তুলতে প্রশিক্ষণ প্রদান এবং তাদের সেলাই মেশিন, নগদ অর্থসহ সহায়ক উপকরণ বিতরণ করছে। আগামীতে আরো অসহায় নারীদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলার এ ধারা অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান। পরে অতিথিবৃন্দ প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সেলাই মেশিন তুলে দেন।

জানাগেছে, সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে জেলার তিনটি উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাছাইকৃত ৪১জন অসহায় নারীকে ২০দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ শেষে তাদের মাঝে নগদ ১০হাজার টাকা ও একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT