1. admin@dainiksomoybela.com : Admin :
দেড় শতাধিক গরীব-দুঃস্থকে ফল খাওয়ালো 'ইচ্ছেপুরণ - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

দেড় শতাধিক গরীব-দুঃস্থকে ফল খাওয়ালো ‘ইচ্ছেপুরণ

  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

 

হাবিবুর রহমান(পীরগাছা প্রতিনিধি)

সারি সারি প্লেটে সাজানো আপেল, আঙ্গুর, কমলা, পেয়ারা, খেঁজুরসহ নানা ধরনের ফল। তবে এই আয়োজন কোনো অতিথিদের জন্য নয়, এটি সমাজের গরীব ও দুঃস্থদের জন্য। যারা প্রতিদিনের জীবনে ফল কিনে খাওয়ার সামর্থ্য রাখেন না, তাদের জন্য আয়োজনটি করেছে ‘ইচ্ছেপূরণ’ নামে একটি সামাজিক সংগঠন। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে রংপুরের পীরগাছার অনন্তরাম আমবাড়ী গ্রামে প্রায় দেড় শতাধিক গরীব-দুঃস্থ মানুষকে ফল খাওয়ানোর আয়োজন করে সংগঠনটি। এ সময় হাজেরা বেগম, বানেছা বেগম, কছির উদ্দিন, মজিদসহ উপস্থিত অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করেন। তারা বলেন, শেষ কবে ফল কিনে খেয়েছি, তা আমরা মনে করতে পারি না। আজ এই তরুণদের উদ্যোগে এত রকম ফল খেয়ে খুব ভালো লাগছে। তারা উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের জন্য দোয়া করেন। বৃদ্ধা রহিমা বেগম বলেন, আমার ছোট একটা নাতনী আছে। তাকে কোনো দিন ফল কিনে খাওয়াতে পারিনি। কারণ সংসারে আয় করার মতো কেউ নেই। আজ এই উদ্যোগের কারণে আমার নাতনীটা ফল খেতে পারল। আমি খুব খুশি।সংগঠনটির সভাপতি খুরশীদ আলম বলেন, গরীব-দুঃস্থদের পক্ষে ফল কিনে খাওয়া সম্ভব হয়না। তাই তাদের একদিন ফল খাওয়ানোর জন্য আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। ভবিষ্যতেও আমরা এ ধরনের কাজ চালিয়ে যাব।
‘ইচ্ছেপূরণ’ সংগঠনের এ উদ্যোগ প্রশংসিত হয়েছে এলাকার সর্বস্তরের মানুষের কাছে। এ ধরনের উদ্যোগ দুঃস্থদের মুখে হাসি ফোটাতে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে দৃষ্টান্ত স্থাপন করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT