1. admin@dainiksomoybela.com : Admin :
তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

 

মো: শাহজালাল সুমন,উত্তরা ঢাকা:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, কুরুচিপূর্ণ ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে উত্তরা আজমপুর থেকে মঙ্গলবার বিকেলে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া ও প্রবল বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মী দলে দলে রাস্তায় নেমে কর্মসূচিতে অংশ নেন।
মিছিলটি আজমপুর থেকে শুরু হয়ে হাউজ বিল্ডিং, জমজম টাওয়ার অতিক্রম করে উত্তরা ১২ নম্বর সেক্টরের বড় মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পুরো মিছিলজুড়ে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও দলীয় পতাকার ঢেউয়ে উত্তরা যেন আন্দোলনের উত্তাল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
প্রধান অতিথি হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আফাজ উদ্দিন নেতৃত্ব দেন এই বিক্ষোভ কর্মসূচিতে। তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী নির্বাচনের জন্য সর্বদা প্রস্তুত। একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আমরা রাজপথে রয়েছি এবং থাকবো। দেশবিরোধী ষড়যন্ত্র রুখতেই এই প্রতিবাদ।
সমাবেশ শেষে সমাপনী বক্তব্যে তিনি আরও বলেন, “বিএনপি একটি বিশাল রাজনৈতিক প্ল্যাটফর্ম। এখানে কোনো ব্যক্তির বিচ্ছিন্ন আচরণের দায় পুরো দল নিতে পারে না। সংস্কারের নামে যদি নির্বাচন বিলম্বিত করা হয়, সেটি দেশের গণতন্ত্রের জন্য হুমকি। জনগণের ভোটাধিকার রক্ষায় বিএনপি রাজপথে অনড় থাকবে।”
মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হলেও এতে বিএনপির ঐক্য, শক্তি ও রাজনৈতিক প্রস্তুতির বার্তা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT