1. admin@dainiksomoybela.com : Admin :
"ঢাকা সাভারে মধুমতি টাইলস কারখানায় রাতভর ডাকাতি, কোটি টাকার মালামাল লুট" - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কবিতা ও সাংবাদিকতায় উজ্জ্বল সম্ভাবনা মোঃ আবু সাইদ শওকত আলীর শতাধিক কবিতা প্রকাশিত। জাতীয় কবি ও সাহিত্য সংসদের নতুন কমিটিতে সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

“ঢাকা সাভারে মধুমতি টাইলস কারখানায় রাতভর ডাকাতি, কোটি টাকার মালামাল লুট”

  • প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার ঢাকা :

ঢাকা সাভারে কারখানায় নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার রাতে সাভারের উলাইল এলাকায় মধুমতি টাইলস কারখানায় রাতভর এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় নগদসহ প্রায় ১ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।

জানা যায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মধুমতি টাইলস কারখানায় আনুমানিক ২৫ জনের একটি ডাকাতদল প্রবেশ করে। তারা কারখানার নিরাপত্তা কর্মী, কর্মকর্তা, কর্মচারীদের বেধে রেখে রাতভর ডাকাতি করে আজ সোমবার ভোর সাড়ে ৪ টারদিকে ডাকাতি করে কারখানা থেকে বেড় হয়ে যায়। এ সময়ের মধ্যে ডাকাতরা ১৫শ’ পিচ মটর, প্রায় ৩০০ কেজি তামার তার, ১০টি ব্যাটারীসহ কারখানার মূল্যবান জিনিষপত্র নিয়ে যায়। চলে যাওয়ার সময় ডাকাতদল কারখানাটির সিসি ক্যামেরার হার্ডড্্রাইভ খুলে নিয়ে যায়। ফলে সিসি ক্যামেরায় কোন কিছুই সংরক্ষিত নেই।

জানা যায়, প্রতিপিস মটরের মূল্য কমবেশি ১০ হাজার টাকা। আর প্রতি কেজি তামার মূল্য ১২০০ টাকা।
মধুমতি টাইলস কারখানার পরিচালক রুমকী জানান, ডাকাতরা নগদসহ প্রায় কোটি টাকার মামলামাল নিয়ে গেছে। এ খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর লোক ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আমরা চরম নিরাপত্তাহীনতার ভুগছি। সন্ধ্যার পরই থানায় অভিযোগ করতে যাবো। আমি অবিলম্বে ডাকাতদের গ্রেফতার করে লুন্ঠিত মালামাল উদ্ধারের দাবি জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT